উক্ত রাষ্ট্রব্যবস্থা প্রবর্তনে যে বিপ্লব সংঘটিত হয়েছিল তার কারণগুলো আলোচনা কর ।
উত্তর: উক্ত রাষ্ট্রব্যবস্থা অর্থাৎ সমাজতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রবর্তনে রাশিয়ায় ১৯১৭ সালে বলশেভিক বিপ্লব বা রুশ বিপ্লব হয়েছিল। রুশ বিপ্লব সংঘটিত হওয়ার পিছনে বিভিন্ন আর্থসামাজিক ও রাজনৈতিক কারণ রয়েছে। ১৯১৭ সালে রুশ বিপ্লবের কারণ ছিল বিপ্লব-পূর্ব রাশিয়ার শোচনীয় অর্থনৈতিক অবস্থা। রুশ সমাজব্যবস্থা ও বুর্জোয়া শ্রেণির সাথে জারতন্ত্রের দ্বন্দ্ব। বিপ্লবের পূর্বে জারতন্ত্রের কুশাসনের কারণে রাশিয়ার সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে দুরবস্থার সৃষ্টি হয়েছিল। রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার ভূমিদাস প্রথা বিলোপ করলেও ভূমিদাসগণ স্বাধীন কৃষকে পরিণত হতে পারেনি। তারা সামন্তপ্রভুদের হাত থেকে গ্রামীণ সংস্থা 'মির ' এর অধীনে ন্যস্ত হয়েছিল। তাছাড়া শিল্প বিপ্লবের কারণে ভূমিহীন শ্রেণি শহুরে শিল্প শ্রমিকে পরিণত হন । সামন্ত্রতন্ত্রের বিলোপ হলেও রাশিয়ার অফিস-আদালতসহ সব ধরনের রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ভোগ করত অভিজাত সম্প্রদায়ের লোকেরা। জার সরকার স্টোপিলিন ভূমি সংস্কার চালু করলে কুলাক জমিদার শ্রেণির উদ্ভব হয়। ফলে গ্রামাঞ্চলে কৃষকের জমি ভূস্বামীদের হাতে চলে যায়। দরিদ্র ভূমিহীন কৃষক আরও দরিদ্র হয়ে পড়ে। এছাড়াও নিহিলিজম ও নরোদিক আন্দোলন রাশিয়ার জনগণের মনে জার বিরোধী মনোভাব জাগ্রত করে। মূলত এ সকল কারণেই রাশিয়ায় রুশ বিপ্লব বা বলশেভিক বিপ্লব সংঘটিত হয় ।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উক্ত রাষ্ট্রব্যবস্থা প্রবর্তনে যে বিপ্লব সংঘটিত হয়েছিল তার কারণগুল…
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর