উদ্দীপকে ?? চিহ্নিত স্থানে কোন বিপ্লবের কথা বলা হয়েছে? ছকের ব্যক্তিদের ভূমিকা তুলে ধরো ।
উত্তর: উদ্দীপকের '??' চিহ্নিত স্থানে বলশেভিক বিপ্লবের কথা বলা হয়েছে। বলশেভিক বিপ্লবে কার্ল মার্কস, অ্যাঙ্গেলস এবং লেনিনের ভূমিকা অতুলনীয়। উনিশ শতকের শেষ দিকে রাশিয়া রাজনৈতিকভাবে বিপ্লবের আদর্শে উদ্বুদ্ধ হতে থাকে। বিভিন্ন বৈপ্লবিক সংগঠন তৈরি হতে থাকে। রাশিয়ার অধীনে সমাজতন্ত্রের আদর্শ জনপ্রিয় হতে থাকে। মূলত সমাজতন্ত্রের বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রদান করেন জার্মান দার্শনিক কার্ল মার্কস এবং ফ্রেডারিক অ্যাঙ্গেলস। তাদের এ ধারণায় উদ্বুদ্ধ হয়ে সকল শ্রেণি-পেশার মানুষ বিপ্লবে অংশগ্রহণ করে। কার্ল মার্কস এবং ফ্রেডারিক অ্যাঙ্গেলস-এর লেখনী রাশিয়ায় অবহেলিত ও বঞ্চিত শ্রমিকদের মধ্যে সকল ক্ষেত্রে অসাম্য দূর করে সাম্য প্রতিষ্ঠার প্রেরণা দেয়। তাদের লেখার প্রভাবে স্বৈরাচারী জারতন্ত্রের অসংগতিগুলো শিক্ষিত সমাজের মাধ্যমে সাধারণ শ্রমিকদের দৃষ্টিগোচর হয় এবং জারতন্ত্রের পতন ঘটিয়ে সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন শুরু করে, যার চূড়ান্ত প্রতিফলন বলশেভিক বিপ্লবের মধ্য দিয়ে প্রকাশ পায়। বলশেভিক উপদলের প্রতিষ্ঠাতা এবং নেতা ছিলেন ভ্লাদিমির লেনিন । লেনিনের বিপ্লবী আদর্শ ছিল বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লবকে সমাজতান্ত্রিক বিপ্লবে রূপান্তর করা। এই বিপ্লবের মাধ্যমে তিনি জমিদার ও পুঁজিপতিদের উচ্ছেদ ঘটায়। এবং রাশিয়ার কৃষকদের হাতে জমি হস্তান্তর করে। রাশিয়ায় সমাজতান্ত্রিক বিপ্লবের সাফল্য লেনিনের মতো একজন শক্তিশালী নেতা ছাড়া সম্ভব ছিল না। তিনি দেশে অবস্থান করে এবং অনেক সময় বিদেশে অবস্থান করে বলশেভিক বিপ্লবের কাঠামো এঁকে নিয়েছিলেন। উপর্যুক্ত আলোচনার আলোকে আমরা বলতে পারি যে, পৃথিবীতে প্রথম সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটনের ক্ষেত্রে কার্ল মার্কস, অ্যালেস ও লেনিন মূখ্য ভূমিকা পালন করেন ।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ?? চিহ্নিত স্থানে কোন বিপ্লবের কথা বলা হয়েছে? ছকের ব্যক্ত…
চট্টগ্রাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর