কাদের চৌধুরীর দাবি অনুযায়ী পদক্ষেপ নিলে প্রাথমিকভাবে সরকারকে কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে? ব্যাখ্যা করো ।
উত্তর: কাদের চৌধুরীর দাবি অনুযায়ী পদক্ষেপ নিলে প্রাথমিকভাবে সরকারকে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। উদ্দীপকে কাদের চৌধুরী সমাজের ধনী ব্যক্তিদের সকল সম্পত্তি রাষ্ট্রীয়করণের মাধ্যমে সম্পদের সুষম বণ্টনের দাবি সরকারের নিকট উত্থাপন করেন। যার ফলে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থার অনেক মৌলিক পরিবর্তন সাধিত হবে। উদ্দীপকের মতো ভ্লাদিমির ইলিচ লেনিন বলশেভিক বিপ্লবের পর রাশিয়ার সকল সম্পত্তি জাতীয়করণের নীতি গ্রহণ করেন। যার ফলে কৃষকরা জমিদারদের সম্পত্তি দখল করতে উদ্গ্রীব হয় এবং তা নিজ সম্পত্তি হিসেবেই রেখে দেয়। তারা নিজেরা জমি চাষ করে এবং সেই জমিতে যে ফসল উৎপাদন হয়, তা নিজেরা সব রেখে দেয়। প্রয়োজনের অতিরিক্ত ফসল সরকার নিতে চাইলে সরকারকে দেয় না। সরকার জোর করে কিন্তু তারা প্রয়োজনের অতিরিক্ত ফসল উৎপাদন হ্রাস করে দেয়, যাতে সরকার আর না নিতে পারে। এজন্য রাশিয়ায় দুর্ভিক্ষ দেখা দেয় । এছাড়া শিল্পপ্রতিষ্ঠানগুলোও জাতীয়করণ করে। তখন শিল্পপ্রতিষ্ঠানের দায়িত্ব গ্রহণ করে শ্রমিক সম্প্রদায় এবং অভিজ্ঞতার অভাবে শিল্প উৎপাদনে অব্যবস্থা দেখা দেয়। শিল্প খাতে উৎপাদনও হ্রাস পায়। ফলে উৎপাদিত পণ্যের মূল্য অনেক বেড়ে যায়। সুতরাং বলা যায়, কাদের চৌধুরীর দাবি অনুযায়ী পদক্ষেপ নিলে প্রাথমিকভাবে সরকারকে উপরিউক্ত সমস্যার সম্মুখীন হতে হবে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
কাদের চৌধুরীর দাবি অনুযায়ী পদক্ষেপ নিলে প্রাথমিকভাবে সরকারকে কি ধর…
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর