কাদের চৌধুরীর মধ্যে এক বিশেষ বিপ্লবী আদর্শ বিদ্যমান রয়েছে— তোমার পঠিত পুস্তকের আলোকে মতামত ব্যক্ত করো।
উত্তর: কাদের চৌধুরীর মধ্যে এক বিশেষ বিপ্লবী আদর্শ বিদ্যমান এ বিষয়ে আমি একমত। উদ্দীপকের কাদের চৌধুরী সমাজের আর্থিক ও শ্রেণিবৈষম্যের সমস্যা সমাধানে খেটে খাওয়া মানুষদের অফিস, শিল্প কারখানা, কৃষি জমিতে শ্রম না দেওয়ার নির্দেশ দেন। এছাড়া তিনি সমাজের ধনী ব্যক্তিদের সকল সম্পত্তি রাষ্ট্রীয়করণের মাধ্যমে সরকারের কাছে সম্পদের সুষম বণ্টনের দাবি উত্থাপন করেন। তার সমাধান ও দাবি সমাজতান্ত্রিক মতাদর্শের, যা বলশেভিক বা সমাজতান্ত্রিক বিপ্লব হতে উদ্ভূত। ১৯১৭ সালের বলশেভিক বিপ্লব বিশ্বের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। এ বিপ্লব রাশিয়ার মানুষের আর্থ-সামাজিক-রাজনৈতিক জীবনে এক বৈপ্লবিক পরিবর্তনের মধ্য দিয়ে নতুন যুগের সূচনা করে। রুশ বিপ্লবের আগে রাশিয়ার কৃষক-শ্রমিক শ্রেণি ছিল নির্যাতিত ও শোষিত। তাদের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা ছিল শোচনীয়। কৃষক-শ্রমিকরা জমিদার ও ধনীদের অত্যাচার এবং শোষণের শিকার হতো। বলশেভিক দল শ্রমিকদের মধ্যে গোপনে প্রচার চালিয়ে তাদের সংঘবদ্ধ করে বিপ্লবমুখী করে তোলে। এর ধারাবাহিকতায় সংঘটিত হয় ঐতিহাসিক অক্টোবর বিপ্লব। এ বিপ্লবের ফলে রাশিয়ার জারতন্ত্রের অবসান হয়, ধনী ও গরিবের মধ্যে বৈষম্য দূর হয়। শ্রমিকরা শিক্ষালাভসহ বিভিন্ন অধিকার ভোগ করার সুযোগ পায়। পরিশেষে বলা যায়, কাদের চৌধুরীর মধ্যে এক বিশেষ বিপ্লবী আদর্শ তথা সমাজতান্ত্রিক বিপ্লবী আদর্শ বিদ্যমান ।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
কাদের চৌধুরীর মধ্যে এক বিশেষ বিপ্লবী আদর্শ বিদ্যমান রয়েছে— তোমার প…
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর