উদ্দীপকে তোমার পঠিত রুশ বিপ্লবে কোন দার্শনিকের প্রভাবের প্রতি ইঙ্গিত প্রদান করা হয়েছে? ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকে আমার পঠিত রুশ বিপ্লবের অন্যতম দার্শনিক কার্ল মার্কসের প্রভাবের ইঙ্গিত প্রদান করা হয়েছে। উদ্দীপকে নীলয় Das Kapital বইটি পড়ে জানেন যে, এ গ্রন্থটির লেখকের লেখনীর প্রভাবেই ১৯১৭ সালে একটি বিপ্লব সংঘটিত হয়েছে। আমরা জানি Das Kapital গ্রন্থটির লেখক কার্ল মার্কসের মতাদর্শের উপর ভিত্তি করে ১৯১৭ সালে রুশ বিপ্লব সংঘটিত হয়েছিল। তাই বলা যায়, উদ্দীপক দ্বারা রুশ বিপ্লবে কার্ল মার্কসের প্রভাবের ইঙ্গিতই প্রদান করা হয়েছে। কার্ল মার্কস ছিলেন বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক। সমাজতন্ত্রকে একটি বিজ্ঞানসম্মত রাজনৈতিক আদর্শে পরিণত করার জন্য তিনি তার পুরো জীবন উৎসর্গ করেছেন। রাষ্ট্রীয় নির্যাতন, চরম দারিদ্র্য কোনো কিছুই তাকে তার সংগ্রামের পথ থেকে নিবৃত্ত করতে পারেনি। ১৮১৮ সালের ৫ মে এ মহান দার্শনিক জার্মানির ট্রিয়ারে (Trier) জন্মগ্রহণ করেন। তিনি আইনশাস্ত্রের ওপর জার্মানির বন বিশ্ববিদ্যালয়ে এবং পরে বার্লিনে লেখাপড়া করেন। ১৮৪৭ সালে তিনি দার্শনিক প্রধোর সমাজতাত্ত্বিক ধ্যান-ধারণার সমালোচনা করে 'The Poverty of Philosophy গ্রন্থটি রচনা করেন এরপর ১৯৪৮ সালের ফেব্রুয়ারি বিপ্লবের পূর্বেই তিনি The Manifesto of the Communist Party [গণিত] রচনা করেন, যা লন্ডনের ওয়ার্কাস কংগ্রেস কর্তৃক অনুমোদিত হয়। একই বছর তিনি জার্মানির জাতীয়তাবাদী আন্দোলনে অংশগ্রহণ করায় জন্মভূমি জার্মান হতে বিতাড়িত হন। জীবনের অবশিষ্ট দিনগুলো তিনি লন্ডনে অতিবাহিত করেন। লন্ডনে অবস্থানকালে ১৮৬৭ সালে তার শ্রেষ্ঠ পুস্তক 'Das Kapital [গণিত] প্রকাশ করেন। এ পুস্তকে তিনি সমসাময়িক অর্থনৈতিক ব্যবস্থার সমালোচনা করে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের ব্যাখ্যা প্রদান করেন। অবশেষে ১৮৮৩ সালের ১৪ মার্চ কার্ল মার্কস লন্ডনে মৃত্যুবরণ করেন ।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে তোমার পঠিত রুশ বিপ্লবে কোন দার্শনিকের প্রভাবের প্রতি ইঙ্গি…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর