উদ্দীপকে বর্ণিত মি. "X" -এর সাথে পাঠ্যপুস্তকের কোন নেতার সাদৃশ্য পাওয়া যায়? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত মি. 'X [গণিত] এর সাথে পাঠ্যপুস্তকের আলোচিত সমাজতন্ত্রী নেতা ভ্লাদিমির ইলিচ লেনিন এর সাদৃশ্য পাওয়া যায়। বিশ শতকের প্রথম দিকে রাশিয়ার দীর্ঘদিনের অত্যাচারী জারতন্ত্রের পতন ঘটিয়ে সাম্যবাদী সরকার প্রতিষ্ঠা করেন লেনিন। ছাত্রাবস্থায় তিনি খ্যাতিমান জার্মান দার্শনিক কার্ল মার্কসের সমাজতান্ত্রিক মতবাদে অনুপ্রাণিত হয়েছিলেন। লেনিন তার সমাজতন্ত্রী বন্ধুদের নিয়ে শ্রমজীবী মানুষের ভাগ্যোন্নয়নের লক্ষ্যে "The Union of Struggle for the Emancipation of the Working class [গণিত] নামে একটি সংগঠন গড়ে তোলেন। বিভিন্ন বিপ্লবী কর্মকাণ্ডের ফলে এক সময় লেনিনকে গ্রেফতার করে ৩ বছরের জন্য নির্বাসনে পাঠানো হয়। নির্বাসনকালেও তিনি স্বৈরাচারী জারতন্ত্রের বিরোধিতা করে বিভিন্ন সমাজতন্ত্রী পত্রপত্রিকায় লিখতে থাকেন। ১৯০২ সালে | প্রকাশিত তার বই "What is [গণিত] Be Done এ লেনিন জারতন্ত্রকে উচ্ছেদের পক্ষে নানা মত প্রকাশ করেন। পরে রাশিয়ায় ফিরে এসে তিনি বলশেভিক বিপ্লবে নেতৃত্ব দেন এবং বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। উদ্দীপকের নেতা 'X [গণিত] এর ক্ষেত্রে তেমনটিই দেখা যায় । উদ্দীপকে বলা হয়েছে, মি. 'X [গণিত] বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। তিনি প্রবাস জীবনে থেকেও জনগণকে অত্যাচারী সরকারের বিরুদ্ধে সংগঠিত করতে থাকেন। পরবর্তী সময়ে দেশে ফিরে এসে তিনি মেহনতি মানুষের অধিকার আদায়ের জন্য বিপ্লবের নেতৃত্ব দেন। মি. X এর নেতৃত্বেই দেশের অত্যাচারী শাসনের অবসান হয় এবং সাধারণ মানুষ তাদের অধিকার লাভ করে। রাশিয়াতেও লেনিনের নেতৃত্বে বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারী রাজতন্ত্রের অবসান ঘটে এবং শ্রমজীবী শ্রেণির শাসন প্রতিষ্ঠিত হয়। সুতরাং বলা যায়, উদ্দীপকের নেতার কর্মকাণ্ড রাশিয়ার বলশেভিক বিপ্লবের নেতা লেনিনের সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত মি. "X" -এর সাথে পাঠ্যপুস্তকের কোন নেতার সাদৃশ্য পা…
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর