শেয়ারFacebookWhatsApp

ইতিহাসে উক্ত নেতার অবদান পাঠ্যপুস্তকের আলোকে মূল্যায়ন করো ।

উত্তর: ইতিহাসে উক্ত নেতা অর্থাৎ ভ্লাদিমির ইলিচ লেনিনের অবদান অপরিসীম। লেনিন ১৯১৭ সালে বলশেভিক বিপ্লবের মাধ্যমে রাশিয়ায় অত্যাচারী জারতন্ত্রের অবসান ঘটিয়ে বিশ্ব ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সংযোজন করেন। বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রের জন্ম দেন তিনি। স্বনামধন্য জার্মান দার্শনিক কার্ল মার্কস ছিলেন সমাজতান্ত্রিক মতবাদের তাত্ত্বিক প্রবক্তা। অন্যদিকে মার্কসীয় তত্ত্বকে বাস্তবে রূপদানের মূল পরিকল্পনাকারী, সংগঠক এবং বিপ্লব-পরবর্তী রাশিয়ার সমাজতান্ত্রিক সমাজ গঠনের মূল নেতৃত্বদানকারী ছিলেন লেনিন। লেনিন তার বিভিন্ন রচনা ও কর্মকাণ্ডের মাধ্যমে রুশ শ্রমিকদের মধ্যে মার্কসীয় তত্ত্ব প্রচারের মাধ্যমে তাদের মধ্যে শ্রেণি চেতনা জাগিয়ে তোলার জোর প্রচেষ্টা চালান। লেনিন তার বিখ্যাত 'এপ্রিল থিসিসের মাধ্যমে রাশিয়ান সোস্যাল ডেমোক্রেটিক পার্টিকে বিপ্লবের উপযুক্ত সময় ও কর্মকৌশল সম্পর্কে সুস্পষ্ট দিকনির্দেশনা দেন। ফলে বুর্জোয়া বিপ্লবোত্তর পরিস্থিতি দ্রুত সমাজতান্ত্রিক বিপ্লবের দিকে ধাবিত হয়। লেনিনের নেতৃত্বে ১৯১৭ সালের ২৫ অক্টোবর (পুরোনো ক্যালেন্ডার অনুযায়ী ৭ নভেম্বর) রাশিয়ার ক্ষমতা শ্রমিকদের হাতে চলে আসে। শুরু হয় শ্রেণিবৈষম্যহীন এক সমাজের পথে যাত্রা । রুশ বিপ্লব শুধু রাশিয়ার আর্থ-সামাজিক পরিবর্তনের অঙ্গীকার করেনি এটি বিশ্বব্যাপী পুঁজিবাদের অবসান ঘটিয়ে শোষণহীন সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেছিল। পরে পর্যায়ক্রমে বিশ্বের বহু দেশে এ আদর্শ ছড়িয়ে পড়ে। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, গণমানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম তথা বিশ্বের ইতিহাসে লেনিনের অবদান অপরিসীম।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

ইতিহাসে উক্ত নেতার অবদান পাঠ্যপুস্তকের আলোকে মূল্যায়ন করো ।

উদ্দীপক

মহান নেতা মি. 'XX^{\prime} বিশ্বে প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র কায়েন করেন। তিনি প্রবাস জীবনে থেকেও জনগণকে সংগঠিত করতে থাকেন অত্যাচারী সরকারের বিরুদ্ধে। দেশে ফিরে তিনি মেহনতি মানুষের অধিকার আদায়ের জন্য বিপ্লবের নেতৃত্ব দেন। তার নেতৃত্বে দেশের অত্যাচারী শাসনের অবসান হয় এবং সাধারণ মানুষ তাদের অধিকার লাভ করে।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

উত্তর

'Das KapitalKapital^{\prime} গ্রন্থের লেখক জার্মান দার্শনিক কার্ল মার্কস।

উত্তর

বলশেভিক অর্থ 'MajorityMajority^{\prime} বা সংখ্যাগরিষ্ঠতা। রাশিয়ান সোশ্যাল ডেমোক্রেটিক লেবার পার্টির একটি উপদল ছিল বলশেভিক দল। ১৯০৩ সালে মতপার্থক্যগত কারণে বলশেভিক দলটি মেনশেভিক থেকে আলাদা হয়ে যায়। ভ্লাদিমির ইলিচ লেনিনের পরিচালিত দলটি সংখ্যাগরিষ্ঠ হওয়ায় এটি বলশেভিক দল নামে পরিচিত হয়। বলশেভিক দল বিশ্বাস করত, শ্রমিক শ্রেণি বা সর্বহারা শ্রেণির মাধ্যমেই সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হবে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত মি. 'XX^{\prime} এর সাথে পাঠ্যপুস্তকের আলোচিত সমাজতন্ত্রী নেতা ভ্লাদিমির ইলিচ লেনিন এর সাদৃশ্য পাওয়া যায়। বিশ শতকের প্রথম দিকে রাশিয়ার দীর্ঘদিনের অত্যাচারী জারতন্ত্রের পতন ঘটিয়ে সাম্যবাদী সরকার প্রতিষ্ঠা করেন লেনিন। ছাত্রাবস্থায় তিনি খ্যাতিমান জার্মান দার্শনিক কার্ল মার্কসের সমাজতান্ত্রিক মতবাদে অনুপ্রাণিত হয়েছিলেন। লেনিন তার সমাজতন্ত্রী বন্ধুদের নিয়ে শ্রমজীবী মানুষের ভাগ্যোন্নয়নের লক্ষ্যে "The Union of Struggle for the Emancipation of the Working classclass^{\prime} নামে একটি সংগঠন গড়ে তোলেন। বিভিন্ন বিপ্লবী কর্মকাণ্ডের ফলে এক সময় লেনিনকে গ্রেফতার করে ৩ বছরের জন্য নির্বাসনে পাঠানো হয়। নির্বাসনকালেও তিনি স্বৈরাচারী জারতন্ত্রের বিরোধিতা করে বিভিন্ন সমাজতন্ত্রী পত্রপত্রিকায় লিখতে থাকেন। ১৯০২ সালে | প্রকাশিত তার বই "What is BeDone\to Be Done এ লেনিন জারতন্ত্রকে উচ্ছেদের পক্ষে নানা মত প্রকাশ করেন। পরে রাশিয়ায় ফিরে এসে তিনি বলশেভিক বিপ্লবে নেতৃত্ব দেন এবং বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। উদ্দীপকের নেতা 'XX^{\prime} এর ক্ষেত্রে তেমনটিই দেখা যায় । উদ্দীপকে বলা হয়েছে, মি. 'XX^{\prime} বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। তিনি প্রবাস জীবনে থেকেও জনগণকে অত্যাচারী সরকারের বিরুদ্ধে সংগঠিত করতে থাকেন। পরবর্তী সময়ে দেশে ফিরে এসে তিনি মেহনতি মানুষের অধিকার আদায়ের জন্য বিপ্লবের নেতৃত্ব দেন। মি. X এর নেতৃত্বেই দেশের অত্যাচারী শাসনের অবসান হয় এবং সাধারণ মানুষ তাদের অধিকার লাভ করে। রাশিয়াতেও লেনিনের নেতৃত্বে বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারী রাজতন্ত্রের অবসান ঘটে এবং শ্রমজীবী শ্রেণির শাসন প্রতিষ্ঠিত হয়। সুতরাং বলা যায়, উদ্দীপকের নেতার কর্মকাণ্ড রাশিয়ার বলশেভিক বিপ্লবের নেতা লেনিনের সাথে সাদৃশ্যপূর্ণ।

উত্তর

ইতিহাসে উক্ত নেতা অর্থাৎ ভ্লাদিমির ইলিচ লেনিনের অবদান অপরিসীম। লেনিন ১৯১৭ সালে বলশেভিক বিপ্লবের মাধ্যমে রাশিয়ায় অত্যাচারী জারতন্ত্রের অবসান ঘটিয়ে বিশ্ব ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সংযোজন করেন। বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রের জন্ম দেন তিনি। স্বনামধন্য জার্মান দার্শনিক কার্ল মার্কস ছিলেন সমাজতান্ত্রিক মতবাদের তাত্ত্বিক প্রবক্তা। অন্যদিকে মার্কসীয় তত্ত্বকে বাস্তবে রূপদানের মূল পরিকল্পনাকারী, সংগঠক এবং বিপ্লব-পরবর্তী রাশিয়ার সমাজতান্ত্রিক সমাজ গঠনের মূল নেতৃত্বদানকারী ছিলেন লেনিন। লেনিন তার বিভিন্ন রচনা ও কর্মকাণ্ডের মাধ্যমে রুশ শ্রমিকদের মধ্যে মার্কসীয় তত্ত্ব প্রচারের মাধ্যমে তাদের মধ্যে শ্রেণি চেতনা জাগিয়ে তোলার জোর প্রচেষ্টা চালান। লেনিন তার বিখ্যাত 'এপ্রিল থিসিসের মাধ্যমে রাশিয়ান সোস্যাল ডেমোক্রেটিক পার্টিকে বিপ্লবের উপযুক্ত সময় ও কর্মকৌশল সম্পর্কে সুস্পষ্ট দিকনির্দেশনা দেন। ফলে বুর্জোয়া বিপ্লবোত্তর পরিস্থিতি দ্রুত সমাজতান্ত্রিক বিপ্লবের দিকে ধাবিত হয়। লেনিনের নেতৃত্বে ১৯১৭ সালের ২৫ অক্টোবর (পুরোনো ক্যালেন্ডার অনুযায়ী ৭ নভেম্বর) রাশিয়ার ক্ষমতা শ্রমিকদের হাতে চলে আসে। শুরু হয় শ্রেণিবৈষম্যহীন এক সমাজের পথে যাত্রা । রুশ বিপ্লব শুধু রাশিয়ার আর্থ-সামাজিক পরিবর্তনের অঙ্গীকার করেনি এটি বিশ্বব্যাপী পুঁজিবাদের অবসান ঘটিয়ে শোষণহীন সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেছিল। পরে পর্যায়ক্রমে বিশ্বের বহু দেশে এ আদর্শ ছড়িয়ে পড়ে। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, গণমানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম তথা বিশ্বের ইতিহাসে লেনিনের অবদান অপরিসীম।
HSCHistory 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।