উদ্দীপকের সায়েম চরিত্রটি পাঠ্যপুস্তকে আলোচিত কোন ব্যক্তির প্রতিনিধিত্ব করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সায়েম চরিত্রটি পাঠ্যপুস্তকে আলোচিত রুশ বিপ্লবের নেতা ভ্লাদিমির ইলিচ লেনিনের প্রতিনিধিত্ব করে। বিখ্যাত বিপ্লবী ভ্লাদিমির ইলিচ লেনিন ছিলেন রুশ বিপ্লবের মূল পরিকল্পনাকারী, সংগঠক ও রূপকার। রাশিয়ার বিপ্লব পরবর্তী সমাজতান্ত্রিক ব্যবস্থারও প্রধান ব্যক্তিত্ব ছিলেন তিনিই। মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া লেনিন ছাত্র হিসেবে মেধাবী ছিলেন। ছয় ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয় পরিবারের সদস্যদের মধ্যে তার ওপর বড় ভাই আলেকজান্ডারের প্রভাবই বেশি পড়েছিল। লেনিনের পরিবারই বিপ্লবী হিসেবে খ্যাত। জার তৃতীয় আলেকজান্ডারকে হত্যা করার ষড়যন্ত্রের সাথে জড়িত থাকার অপরাধে ১৮৮৭ সালে লেনিনের বড় ভাই আলেকজান্ডারের ফাঁসি হয়। রাজদ্রোহীর ছোটভাই হওয়াতে লেনিনকে কাজান বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। শেষ পর্যন্ত ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারলেও ছাত্রদের অধিকার নিয়ে আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অপরাধে তাকে আবার বহিষ্কার করা হয়। উদ্দীপকে দেখা যায়, মানুষের অধিকার আদায়ের আন্দোলনে জড়িত পরিবারের সন্তান সায়েমের বড় ভাইকে মিথ্যা অভিযোগে গ্রেফতার করে হত্যা করা হয়। কিন্তু এতেও দমে না গিয়ে সায়েম সাধারণ মানুষকে সংগঠিত করে সরকারবিরোধী আন্দোলন গড়ে তোলে। এখানে সায়েমের এরূপ কর্মকাণ্ড ও তার পরিবারের বৈশিষ্ট্য উপরে বর্ণিত লেনিনের কর্মকান্ড ও তার পরিবারের বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ, তাই বলা যায়, সায়েম চরিত্রটি রুশ বিপ্লবের নেতা লেনিনের প্রতিনিধিত্ব করে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের সায়েম চরিত্রটি পাঠ্যপুস্তকে আলোচিত কোন ব্যক্তির প্রতিনিধ…
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর