'শাসনব্যবস্থায় উক্ত ব্যক্তি অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রাখেন'- মতটির যথার্থতা নিরূপণ কর।
উত্তর: 'শাসন ব্যবস্থায় উক্ত ব্যক্তি তথা লেনিন অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রাখেন' মতটি যথার্থ বলে আমি মনে করি। প্রথমত, লেনিনের নেতৃত্বেই রাশিয়ার দীর্ঘদিনের স্বৈরাচারী জারতন্ত্রের পতন ঘটে এবং বিশ্বের বুকে সর্বপ্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। শ্রমকেই সামাজিক মর্যাদার মাপকাঠি হিসেবে নির্ধারণ করে শ্রেণিভিত্তিক সমাজের পরিবর্তে শ্রেণিহীন এবং স্বৈরতন্ত্রের পরিবর্তে শোষণমুক্ত সমাজব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। দ্বিতীয়ত, লেনিনের প্রতিষ্ঠিত শাসনব্যবস্থায় নাগরিকের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানের সব দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করে। ফলে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয়। তৃতীয়ত, শিল্প কারখানা, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করা হয়। ব্যক্তিগত সম্পত্তি বিলুপ্ত করে সবাইকে শ্রমের মাধ্যমে জীবিকা অর্জনে বাধ্য করা হয়। চতুর্থত, সব নাগরিকের শিক্ষা নিশ্চিত করার জন্য ব্যাপক গণশিক্ষা কার্যক্রম গ্রহণ করা হয়। ধর্মীয় ক্ষেত্রেও বৈপ্লবিক সংস্কার করা হয়। ধর্মকে রাজনীতি ও রাষ্ট্র থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করা হয়। বিপ্লবের পরে দেশ শাসনেও লেনিন কৃতিত্বের সাক্ষর রেখেছিলেন। তার নেতৃত্বেই সমাজতান্ত্রিক বিপ্লবীদের স্বপ্নের শ্রেণিহীন সমাজ প্রতিষ্ঠিত হয়। অর্থনৈতিকভাবে ইউরোপের সমকালীন শিল্পোন্নত দেশগুলোর তুলনায় অনেক পিছিয়ে থাকা রাশিয়ায় বিপ্লবের পর জীবনমানের দ্রুত উন্নতি হয়। শিল্প, বিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে রাশিয়া প্রশংসনীয় অগ্রগতি অর্জন করে। তাই বলা যায়, রুশ বিপ্লব পরবর্তী শাসনব্যবস্থায় লেনিন কৃতিত্বের স্বাক্ষর রাখেন।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
'শাসনব্যবস্থায় উক্ত ব্যক্তি অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রাখেন'- মতট…
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর