উদ্দীপকের দেশটির সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন বিপ্লবের মিল রয়েছে? ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকের দেশটির সাথে আমার পাঠ্যপুস্তকের ১৯১৭ সালে রাশিয়ায় সংঘটিত রুশ বিপ্লবের মিল রয়েছে। ১৯১৭ সালের ৭ নভেম্বর (পুরাতন ক্যালেন্ডার অনুযায়ী ২৫ অক্টোবর) রাশিয়ার পেত্রগাৎ শহরে শ্রমিক সৈনিক-নাবিকের সশস্ত্র অভ্যুত্থান ও রাষ্ট্রক্ষমতা দখল ইতিহাসে রুশ বিপ্লব বা অক্টোবর বিপ্লব নামে পরিচিত। বলশেভিক পার্টির নেতৃত্বে এ বিপ্লব সংঘটিত হয় বলে তাকে বলশেভিক বিপ্লবও বলা হয়। বিপ্লবের পূর্বে জারতন্ত্রের কুশাসনের কারণে রাশিয়ার সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে দুরবস্থার সৃষ্টি হয়েছিল। জারতন্ত্রের দুঃশাসনের ফলে সব ধরনের রাষ্ট্রীয় সুযোগ সুবিধাগুলো দখল করেছিল অভিজাত সম্প্রদায়। জার সরকার স্টোপিলিন ভূমি সংস্কার চালু করলে 'কুলাক' বা 'জোতদার জমিদার শ্রেণির উদ্ভব হয়। ফলে গ্রামাঞ্চলে কৃষকদের জমি ভূস্বামীদের হাতে চলে যায়। দরিদ্র কৃষক ভূমিহীন কৃষকে পরিণত হয়ে আরও দরিদ্র হয়ে পড়ে। তাছাড়া বুর্জোয়াশ্রেণির সাথেও জার সরকারেরও সম্পর্ক ভালো ছিল না। জারতন্ত্রের নিষ্পেষণমূলক শাসনের কারণেই রাশিয়ায় রুশ বিপ্লব বা বলশেভিক বিপ্লবের মতো এক ঐতিহাসিক বিপ্লব সংঘটিত হয় এবং জারতন্ত্রের স্থলে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের দেশটির সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন বিপ্লবের মিল রয়েছে? …
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর