উদ্দীপকে উল্লিখিত কারণ ছাড়া উক্ত বিপ্লবের আর কী মুখ্য কারণ রয়েছে? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে রুশ বিপ্লবের কারণ হিসেবে বিপ্লবপূর্ব রাশিয়ার শোচনীয় অর্থনৈতিক অবস্থা, রুশ সমাজব্যবস্থা ও বুর্জোয়াশ্রেণির সাথে জারতন্ত্রের দ্বন্দ্বের কথা উল্লেখ করা হয়েছে। এ কারণগুলো ছাড়াও রুশ বিপ্লবের আরও অনেক কারণ রয়েছে। বিপ্লবের পূর্বে জারতন্ত্রের কুশাসনের কারণে রাশিয়ার সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে দুরবস্থার সৃষ্টি হয়েছিল। রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার ভূমিদাস প্রথা বিলোপ করলেও ভূমিদাসগণ স্বাধীন কৃষকে রূপান্তরিত হতে পারেননি। তারা সামন্তপ্রভুদের হাত থেকে গ্রামীন সংস্থা 'মির'-এর অধীনে ন্যস্ত হয়েছিল। তাই তাদের ভাগ্যেরও কোনো উন্নয়ন ঘটেনি। তাছাড়া শিল্প বিপ্লবের কারণে ভূমিহীন শ্রেণি শহুরে শিল্পশ্রমিকে পরিণত হয়। কিন্তু জার সরকার শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার সুযোগ প্রদান না করায় শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় করা কষ্টসাধ্য হয়ে পড়েছিল। সামন্ততন্ত্রের বিলোপ হলেও রাশিয়ার অফিস আদালতসহ সব ধরনের রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ভোগ করত অভিজাত সম্প্রদায়ের লোকেরা । জার সরকার স্টোপিলিন ভূমি সংস্কার চালু করলে 'কুলাক' বা 'জোতদার' জমিদার শ্রেণির উদ্ভব হয়। ফলে গ্রামাঞ্চলে কৃষকদের জমি ভূস্বামীদের হাতে চলে যায়। দরিদ্র কৃষক ভূমিহীন কৃষকে পরিণত হয়ে আরও দরিদ্র হয়ে পড়ে। এছাড়াও 'নিহিলিজম' এবং 'নরোদিক' আন্দোলন রাশিয়ার জনগণের মনে জার বিরোধী মনোভাব জাগ্রত করে। ফলে জনগণ ক্রমেই সমাজতান্ত্রিক চেতনায় আকৃষ্ট হয়। নেপোলিয়নিক যুদ্ধের সময় যে সকল সৈন্য পশ্চিম ইউরোপে যুদ্ধে অংশ নিয়েছিল তারা ইউরোপের মুক্ত সমাজ ও উদারতন্ত্রী ধ্যান-ধারণার দ্বারা অনুপ্রাণিত হয়। মূলত এ সকল কারণেই রাশিয়ায় রুশ বিপ্লব বা বলশেভিক বিপ্লবের মতো এক ঐতিহাসিক বিপ্লব সংঘটিত হয় এবং জারতন্ত্রের স্থলে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত কারণ ছাড়া উক্ত বিপ্লবের আর কী মুখ্য কারণ রয়েছে?…
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর