শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে যে বিপ্লবের কথা বলা হয়েছে তা ইতিহাসের কোন বিপ্লবের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের 'ক' রাষ্টটিতে যে বিপ্লবের কথা বলা হয়েছে তা ইতিহাসের বলশেভিক বিপ্লবের সাথে সাদৃশ্যপূর্ণ। বিশ্বের ইতিহাসে ২০ শতকের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হলো ১৯১৭ সালের বলশেভিক বিপ্লব। এ বিপ্লবের আগে রাশিয়ার সাধারণ মানুষ যুগ যুগ ধরে সম্রাট ও অভিজাতদের হাতে শোষণের শিকার হয়ে আসছিল। বিশেষ করে শ্রমিক ও কৃষক শ্রেণীর মানুষের ন্যূনতম সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার ছিল না। এই অসহনীয় অবস্থা থেকে উত্তরণের জন্য ১৮৯৮ সালে বিপ্লবীরা সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি গঠন করেন । বিশ্ব যুদ্ধকালীন রাজনৈতিক এ সংগঠন কে কাজে লাগিয়ে লেনিন বিপ্লবের জন্য দলকে প্রস্তুত করেন। প্রথম বিশ্বযুদ্ধের কারণে সৃষ্ট আর্থিক ও সামরিক দুর্যোগ রাশিয়া সেনাবাহিনী ও কর্মজীবী সহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক অসন্তোষ জাগিয়ে তুলেছিল। এমন প্রেক্ষাপটে শ্রমিক, কৃষক ও সেনাবাহিনীর একটা বড় অংশের প্রত্যক্ষ অংশগ্রহণ ১৯১৭ সালে বলশেভিক বিপ্লব সংঘটিত হয়। এ বিপ্লবের মুখ্য ভূমিকা পালন করেন লেনিন। বলশেভিক বিপ্লব রাশিয়ার সমাজ ও রাষ্ট্রব্যবস্থায় অমূল পরিবর্তন ঘটায়। এ বিপ্লবের ফলে রাশিয়া রাজনীতিতে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার পতন ঘটে এবং সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হয়। উদ্দীপকেও একই বিষয় লক্ষ্য করা যায়। উদ্দীপকে 'ক' রাষ্ট্রে শোষণহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে একটি বিপ্লবের কথা বলা হয়েছে। এই বিপ্লবের পেছনে অনেক নেতার অবদান ছিল। সশস্ত্র শক্তির মাধ্যমে উল্লেখিত বিপ্লব সংঘটিত হয়। যার ফলশ্রুতিতে বিশ্ববাসী এক নতুন সমাজ ব্যবস্থার ধারণা লাভ করে যা ইউরোপে বলশেভিক বিপ্লবের সাথে সাদৃশ্যপূর্ণ ।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে যে বিপ্লবের কথা বলা হয়েছে তা ইতিহাসের কোন বিপ্লবের সাথে স…

উদ্দীপক

"ক" রাষ্ট্রের শোষণহীন সমাজে প্রতিষ্ঠার লক্ষ্যে একটি বিপ্লব সংঘটিত হয়। এ বিপ্লবের পিছনে অনেক মহান নেতার বিশেষ অবদান ছিল। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে শুরু হলেও রাষ্ট্রশক্তি দ্বারা বিপ্লবীশক্তি বাধাগ্রস্ত হওয়ার পর তা সশস্ত্র রূপ ধারণ করে। ফলশ্রুতিতে বিশ্ববাসী এক নতুন সমাজ ব্যবস্থার ধারণা লাভ করে।

Dhaka · 2023

উত্তর

Utopia গ্রন্থের লেখক ইংরেজ সমাজ-দার্শনিক স্যার টমাস ম্যুর।

উত্তর

বলশেভিক বিপ্লবের আগে রাশিয়ায় বিদ্যমান স্বৈরাচারী রাজতান্ত্রিক শাসনব্যবস্থাকে জারতন্ত্র বলা হয়। ১৮ শতকে রাশিয়ায় স্বৈরাচারী রাজতন্ত্রের শাসন চালু ছিল। তখন রাষ্ট্রের শাসক কে জার বলা হতো। এসব শাসকেরা স্বেচ্ছাচারী ছিলেন। তারা অভিজাতদের অনুকূলে নীতি নির্ধারণ এবং আইন প্রণয়ন করতেন। রাশিয়ার প্রচলিত এ স্বৈরাচারমূলক শাসনব্যবস্থায় জারতন্ত্র নামে পরিচিত।

উত্তর

উদ্দীপকের 'ক' রাষ্টটিতে যে বিপ্লবের কথা বলা হয়েছে তা ইতিহাসের বলশেভিক বিপ্লবের সাথে সাদৃশ্যপূর্ণ। বিশ্বের ইতিহাসে ২০ শতকের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হলো ১৯১৭ সালের বলশেভিক বিপ্লব। এ বিপ্লবের আগে রাশিয়ার সাধারণ মানুষ যুগ যুগ ধরে সম্রাট ও অভিজাতদের হাতে শোষণের শিকার হয়ে আসছিল। বিশেষ করে শ্রমিক ও কৃষক শ্রেণীর মানুষের ন্যূনতম সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার ছিল না। এই অসহনীয় অবস্থা থেকে উত্তরণের জন্য ১৮৯৮ সালে বিপ্লবীরা সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি গঠন করেন । বিশ্ব যুদ্ধকালীন রাজনৈতিক এ সংগঠন কে কাজে লাগিয়ে লেনিন বিপ্লবের জন্য দলকে প্রস্তুত করেন। প্রথম বিশ্বযুদ্ধের কারণে সৃষ্ট আর্থিক ও সামরিক দুর্যোগ রাশিয়া সেনাবাহিনী ও কর্মজীবী সহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক অসন্তোষ জাগিয়ে তুলেছিল। এমন প্রেক্ষাপটে শ্রমিক, কৃষক ও সেনাবাহিনীর একটা বড় অংশের প্রত্যক্ষ অংশগ্রহণ ১৯১৭ সালে বলশেভিক বিপ্লব সংঘটিত হয়। এ বিপ্লবের মুখ্য ভূমিকা পালন করেন লেনিন। বলশেভিক বিপ্লব রাশিয়ার সমাজ ও রাষ্ট্রব্যবস্থায় অমূল পরিবর্তন ঘটায়। এ বিপ্লবের ফলে রাশিয়া রাজনীতিতে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার পতন ঘটে এবং সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হয়। উদ্দীপকেও একই বিষয় লক্ষ্য করা যায়। উদ্দীপকে 'ক' রাষ্ট্রে শোষণহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে একটি বিপ্লবের কথা বলা হয়েছে। এই বিপ্লবের পেছনে অনেক নেতার অবদান ছিল। সশস্ত্র শক্তির মাধ্যমে উল্লেখিত বিপ্লব সংঘটিত হয়। যার ফলশ্রুতিতে বিশ্ববাসী এক নতুন সমাজ ব্যবস্থার ধারণা লাভ করে যা ইউরোপে বলশেভিক বিপ্লবের সাথে সাদৃশ্যপূর্ণ ।

উত্তর

বলশেভিক বিপ্লব আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করতে পেরেছিল। ১৯১৭ সালে সংঘটিত বলশেভিক বিপ্লব যে সমাজতান্ত্রিক সমাজ নির্মাণ করে তা ছিল বিশ্ব পরিষরে প্রথম পদক্ষেপ। এই বিপ্লবের ফলে মানব সভ্যতা সর্বপ্রথম পুঁজিবাদী সমাজ থেকে সমাজতন্ত্রে প্রবেশ করে। সমাজ বিকাশের ধারাবাহিকতায় পৃথিবীর জাতিসমূহ বিংশ শতাব্দীতে সমাজতন্ত্রের ভাবধারায় আলোড়িত হয়েছিল। বলশেভিক বিপ্লবের পর ইউরোপের কয়েকটি দেশ, এশিয়ার চীন ও মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া ও লাতিন আমেরিকার কিউবা ও ভেনিজুয়েলায় সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হয়েছিল। ধারণা করা হয়েছিল পৃথিবী সব দেশ ও জাতি এ বিপ্লবের দ্বারা প্রভাবিত হবে। কিন্তু যেহেতু রাশিয়া সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা উন্নয়ন ঘটাতে পারিনি তাই সমাজতন্ত্রের পুরাতন আদর্শ মোতাবেক সমাজতান্ত্রিক বিপ্লব অপরাপর দেশগুলোতে আর সংঘটিত হয়নি । তবে বলশেভিক বিপ্লবের প্রভাবে এশিয়া ও আফ্রিকা মহাদেশে উপনিবেশবাদ ভেঙে পড়েছিল ও বিভিন্ন জাতির মুক্তির সংগ্রাম তীব্রতর হয়েছিল। তাছাড়া এ বিপ্লবের ফলে সমাজতন্ত্রের বেশ কিছু মর্মবাণী ধারণ করে পুঁজিবাদী ব্যবস্থায় কল্যাণকামী রাষ্ট্রের বিস্তার ঘটেছে। বলশেভিক বিপ্লব পশ্চিমা সভ্যতার মূল শক্তির বিরুদ্ধে এক সংগ্রামের প্রেরণা। এটি পশ্চিম ইউরোপের পুঁজিবাদী সমাজ, সংস্কৃতি, অর্থনীতি এবং রাষ্ট্রব্যবস্থার উপর ভীষণ আঘাত করে। পুঁজিবাদী শক্তির বিরুদ্ধে এক নতুন বিকল্প এবং সামগ্রিক মানবকল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা করে। তাই বলা যায় বিপ্লব শুধু রাশিয়াতেই নয়, সারা পৃথিবীর রাজনীতি সমাজ, সংস্কৃতি ও অর্থনীতিতে বিশাল প্রভাব বিস্তার করেছিল।
HSCHistory 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।