উক্ত বিপ্লব কি আন্তর্জাতিক অঙ্গনে কোন প্রভাব ফেলেছিল? বিশ্লেষণ কর।
উত্তর: বলশেভিক বিপ্লব আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করতে পেরেছিল। ১৯১৭ সালে সংঘটিত বলশেভিক বিপ্লব যে সমাজতান্ত্রিক সমাজ নির্মাণ করে তা ছিল বিশ্ব পরিষরে প্রথম পদক্ষেপ। এই বিপ্লবের ফলে মানব সভ্যতা সর্বপ্রথম পুঁজিবাদী সমাজ থেকে সমাজতন্ত্রে প্রবেশ করে। সমাজ বিকাশের ধারাবাহিকতায় পৃথিবীর জাতিসমূহ বিংশ শতাব্দীতে সমাজতন্ত্রের ভাবধারায় আলোড়িত হয়েছিল। বলশেভিক বিপ্লবের পর ইউরোপের কয়েকটি দেশ, এশিয়ার চীন ও মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া ও লাতিন আমেরিকার কিউবা ও ভেনিজুয়েলায় সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হয়েছিল। ধারণা করা হয়েছিল পৃথিবী সব দেশ ও জাতি এ বিপ্লবের দ্বারা প্রভাবিত হবে। কিন্তু যেহেতু রাশিয়া সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা উন্নয়ন ঘটাতে পারিনি তাই সমাজতন্ত্রের পুরাতন আদর্শ মোতাবেক সমাজতান্ত্রিক বিপ্লব অপরাপর দেশগুলোতে আর সংঘটিত হয়নি । তবে বলশেভিক বিপ্লবের প্রভাবে এশিয়া ও আফ্রিকা মহাদেশে উপনিবেশবাদ ভেঙে পড়েছিল ও বিভিন্ন জাতির মুক্তির সংগ্রাম তীব্রতর হয়েছিল। তাছাড়া এ বিপ্লবের ফলে সমাজতন্ত্রের বেশ কিছু মর্মবাণী ধারণ করে পুঁজিবাদী ব্যবস্থায় কল্যাণকামী রাষ্ট্রের বিস্তার ঘটেছে। বলশেভিক বিপ্লব পশ্চিমা সভ্যতার মূল শক্তির বিরুদ্ধে এক সংগ্রামের প্রেরণা। এটি পশ্চিম ইউরোপের পুঁজিবাদী সমাজ, সংস্কৃতি, অর্থনীতি এবং রাষ্ট্রব্যবস্থার উপর ভীষণ আঘাত করে। পুঁজিবাদী শক্তির বিরুদ্ধে এক নতুন বিকল্প এবং সামগ্রিক মানবকল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা করে। তাই বলা যায় বিপ্লব শুধু রাশিয়াতেই নয়, সারা পৃথিবীর রাজনীতি সমাজ, সংস্কৃতি ও অর্থনীতিতে বিশাল প্রভাব বিস্তার করেছিল।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উক্ত বিপ্লব কি আন্তর্জাতিক অঙ্গনে কোন প্রভাব ফেলেছিল? বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর