উদ্দীপকে তোমার পাঠ্য বইয়ের কোন ঘটনার প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত চুক্তি বা সন্ধি আমার পাঠ্যবইয়ের ভার্সাই সন্ধির ঘটনার প্রতি ইঙ্গিত করে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : প্রথম বিশ্বযুদ্ধের জার্মানি পরাজিত হলে বিজয়ী বিশ্বশক্তিজোট ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া ইত্যাদি দেশ ফ্রান্সের ভার্সাই নগরীতে জার্মানির সাথে একটি চুক্তি স্বাক্ষর করে। ইউরোপের ইতিহাসে এটিই ভার্সাই সন্ধি নামে পরিচিত। এই সন্ধিতে প্রথম বিশ্বযুদ্ধের জন্য জার্মানিকে এককভাবে দায়ী করে যুদ্ধের সব দায় দায়িত্ব তাদের উপর চাপানো হয়। যুদ্ধের ক্ষয়ক্ষতির মূল্য হিসেবে জার্মানির কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করা হয় এই চুক্তিতে। বিজয়ী মিত্রশক্তি দেশটির কাছ থেকে স্বর্ণসহ বিভিন্ন মাধ্যমে ৫০০ কোটি ডলার ক্ষতিপূরণ আদায় করে। পাশাপাশি জার্মানির কিছু করি সমৃদ্ধ অঞ্চল ও গুরুত্বপূর্ণ বন্দর ভাগ করে নেয়। জার্মানির সামরিক শক্তিও খর্ব করা হয়। জার্মান জনগণের মধ্যে বিষয়টি লোভের জন্ম দেয় যাকে উগ্রজাতীয়তাবাদী হিটলার পরে সাফল্য সাথে নিজের স্বার্থে কাজে লাগান। উদ্দীপকে দেখা যায়, চুক্তি বা সন্ধি হওয়া চাই পারস্পরিক স্বার্থ ও সমঝোতার ভিত্তিতে। তা না হলে উঠতে সন্ধি সুফল এর চেয়ে কুফলই বেশি বয়ে আনে। উক্ত চুক্তি বা সন্ধি মূলত ভার্সাই সন্ধিকেই ইঙ্গিত করে। সুতরাং বলা যায় যে, উল্লেখিত চুক্তি বা সন্ধি ভার্সাই সন্ধির ঘটনার প্রতি ইঙ্গিত করে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে তোমার পাঠ্য বইয়ের কোন ঘটনার প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যা…
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর