তুমি কি মনে কর, উক্ত সন্ধির ব্যর্থতাই পরবর্তীকালে বিশ্বকে বিপদের দিকে ঠেলে দিয়েছিল? মতামত দাও।
উত্তর: হ্যাঁ, আমি মনে করি উক্ত সন্ধি তথা ভার্সাই সন্ধির ব্যর্থতা এই পরবর্তীকালে বিশ্বকে বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছিল। নিম্নে তা ব্যাখ্যা করা হলো: ভার্সাই সন্ধি ছিল একটি ত্রুটিপূর্ণ সন্ধি। ঐতিহাসিকদের মতে এ সন্ধির মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মূল কারণ নিহত ছিল। ভার্সাই সন্ধি ছিল জার্মানির জন্য অপমানজনক। এর শর্তগুলো দেশটির জাতীয় ও রাষ্ট্রীয় মর্যাদার অপচরণ আঘাত আনে। ভার্সাই সন্ধির মাধ্যমে মিত্রপক্ষ জার্মানির উপনিবেশগুলো কেড়ে নেয় এবং দেশটির ওপর বিশাল ক্ষতিপূরণে বোঝা চাপিয়ে দেয়। বিজয়ী মিত্রশক্তির দেশগুলো দেশটির কাছ থেকে স্বর্ণসহ বিভিন্ন মাধ্যমে ৫০০ কোটি ডলার ক্ষতিপূরণ আদায় করে। পাশাপাশি জার্মানির কিছু খুনিসমৃদ্ধ অঞ্চল ও গুরুত্বপূর্ণ বন্দর ভাগ করে নেয়। এতে এক সময়ে সামরিক ও অর্থনৈতিক পরাশক্তি জার্মানি আর্থিক দৈন্যের মধ্যে পড়ে। এ চুক্তির মাধ্যমে কার্যত সব দিক দিয়ে জার্মানিকে পঙ্গু করে দেওয়া হয়। প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের গ্লানি গর্বিত জার্মান জাতির মনে এক অদ্ভুতপূর্ব আত্মচেতনা ও জাতীয়তাবাদের জন্ম দেয়। তারা ভার্সাই চুক্তির শর্ত মন থেকে মেনে নিতে পারেনি এবং এই অবস্থার পরিবর্তনের জন্য সুযোগের প্রতীক্ষায় ছিল। এমন অবস্থার প্রেক্ষাপটেই জার্মানিতে নাৎসি দলের নেতৃত্বে উগ্র জাতীয়তাবাদ ও সমরবাদে সৃষ্টি হয়। নাৎসি আন্দোলন জার্মান জাতির মনে এক নতুন আসার সঞ্চায় করে এবং এক নতুন পথে সন্ধান দেয় । এক পর্যায়ে উগ্রবাদী নাৎসি দলের নেতা হিটলার ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে জার্মানির আত্মনিয়ন্ত্রণের দাবি প্রতিষ্টার ঘোষণা দিলে দেশটির জনমনে যুদ্ধংদেহী মনোভাব প্রবল হয়ে ওঠে। এই পরিস্থিতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো ভয়াবহ যুদ্ধ অবশ্যম্ভবী করে তোলে। সুতরাং বলা যায় যে, ভার্সাই ব্যর্থতা বা ত্রুটি পরবর্তী সময় বিশ্বকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মত মহাবিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছিল।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
তুমি কি মনে কর, উক্ত সন্ধির ব্যর্থতাই পরবর্তীকালে বিশ্বকে বিপদের দি…
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর