উদ্দীপকে সাঁওতালদের সংগ্রামের সাথে বিশ শতকের প্রথম দিকের কোন সংগ্রামের সাদৃশ্য রয়েছে? পাঠ্যবইয়ের আলোকে তার কারণ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সাঁওতালদের সংগ্রামের সাথে রাশিয়ায় সংঘটিত বলশেভিক বিপ্লবের সাদৃশ্য রয়েছে। বিশ শতকের শুরুতে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হলো রাশিয়ার বলশেভিক বিপ্লব (১৯১৭ সাল)। এ বিপ্লবের অন্যতম কারণ ছিল ভূমিদাস শ্রেণির অসন্তোষ ও শ্রমিক আন্দোলন। তৎকালীন পশ্চিম ইউরোপে ভূমিদাস শ্রেণি স্বাধীন কৃষকে পরিণত হলেও রাশিয়ায় তা হয়নি। রাশিয়ার সমাজে ভূমিদাস শ্রেণির দুর্দশা, তাদের ওপর অত্যাচার এবং রাজপরিবার ও অভিজাত শ্রেণি কর্তৃক জমি দখল প্রভৃতি কারণে সামাজিক অস্থিরতার সৃষ্টি হয়েছিল। এছাড়া শিল্প বিপ্লবের পর রাশিয়ায় ভূমিদাস শ্রেণি শ্রমিক শ্রেণিতে পরিণত হয়। এ সময় শ্রমিকদের জীবনযাত্রার মান ছিল খুবই নিম্নমানের। তারা অভিজাত ও রাজপরিবার কর্তৃক নির্যাতিত হতো। সমাজে ভূমিদাস ও শ্রমিক শ্রেণির এই অসন্তোষ বলশেভিক বিপ্লবের পটভূমি তৈরি করেছিল। এ বিপ্লব শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে শুরু হলেও রাষ্ট্রশক্তি দ্বারা বিপ্লবী শক্তি বাধাগ্রস্ত হওয়ার পর সংগ্রাম সশস্ত্র রূপ ধারণ করে। মূলত এ বিপ্লবই মানুষকে প্রথম সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার সাথে পরিচিত হওয়ার সুযোগ করে দেয়। উদ্দীপকে দেখা যায়, জমিদার, মহাজন ও ইংরেজদের শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে সাঁওতালরা সশস্ত্র সংগ্রামের পথ বেছে নেয়। তাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ইংরেজ সরকার সাঁওতালদের দাবি মেনে নিয়ে তাদের পক্ষে বৈষম্যহীন আইন পাস করতে বাধ্য হয়। এভাবে সাঁওতালরা সংগ্রামের মাধ্যমে অধিকার আদায় করে। সাঁওতালদের এ আন্দোলনের সাথে বলশেভিক বিপ্লব তথা রাশিয়ার ভূমিহীন ও কৃষকদের আন্দোলন সাদৃশ্যপূর্ণ।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে সাঁওতালদের সংগ্রামের সাথে বিশ শতকের প্রথম দিকের কোন সংগ্রা…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর