তুমি কি মনে কর, উক্ত সংগ্রামের প্রভাব বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছিল? তোমার মতামত দাও।
উত্তর: হ্যাঁ, আমি মনে করি, উক্ত সংগ্রাম তথা বলশেভিক বিপ্লবের প্রভাব বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছিল। ১৯১৭ সালের বলশেভিক বিপ্লব পৃথিবীর ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। সারা পৃথিবীর নির্যাতিত, অবহেলিত ও নিপীড়িত মানুষের মুক্তি সংগ্রামে এ বিপ্লব একটি আদর্শ হিসেবে পরিগণিত। এ বিপ্লব পশ্চিম ইউরোপের পুঁজিবাদী সমাজ, সংস্কৃতি, অর্থনীতি এবং রাষ্ট্র ব্যবস্থার ওপর ভীষণভাবে আঘাত করে। বলশেভিক বিপ্লবের ফলেই মানব সভ্যতা সমাজ থেকে সমাজতন্ত্রে প্রবেশ করে। এ বিপ্লবের পর ইউরোপের বেশ কয়েকটি রাষ্ট্র যেমন চীন, মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া, কিউবা, ভেনিজুয়েলা প্রভৃতি রাষ্ট্রে সমাজতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা হয়েছিল। এছাড়া বুশ বিপ্লবের প্রভাব পড়েছিল ল্যাটিন আমেরিকা, আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশে। এ মতবাদে প্রভাবিত হয়েই এসব দেশের জনগণ স্বাধীনতা ও আত্মনিয়ন্ত্রণের জন্য লড়াই শুরু করে। এক কথায় পৃথিবীর সকল দেশ ও জাতি বলশেভিক বিপ্লব দ্বারা প্রভাবিত হয়েছিল। ফলশ্রুতিতে এশিয়া ও আফ্রিকা মহাদেশে উপনিবেশবাদ ভেঙে পড়ে এবং এ বিপ্লবের মর্মবাণী ধারণ করে পুঁজিবাদী ব্যবস্থায় কল্যাণকামী রাষ্ট্রের বিস্তার ঘটে। মোটকথা পৃথিবীর সব দেশ ও জাতি বলশেভিক বিপ্লব দ্বারা প্রভাবিত হয়েছিল। উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, বলশেভিক বিপ্লব শুধু রাশিয়াতে নয়; বরং পৃথিবীর প্রায় সকল দেশের শোষিত ও অবহেলিত মানুষকে দারুণভাবে উদ্বেলিত করেছিল।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
তুমি কি মনে কর, উক্ত সংগ্রামের প্রভাব বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছ…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর