উদ্দীপকে বর্ণিত মি. X-এর সাথে পাঠ্যপুস্তকের কোন নেতার সাদৃশ্য পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত মি. X এর সাথে পাঠ্যপুস্তকের মহান নেতা রুশ সমাজতন্ত্রের প্রতিষ্ঠাতা ভি.ই লেনিনের সাদৃশ্য পাওয়া যায়। সমাজতন্ত্রের ইতিহাসে যেসব মনীষী মার্কস ও এঙ্গেলসের চিন্তাধারাকে ধর্মীয় বিশ্বাসের মর্যাদা দিয়ে বরণ করে নিয়েছেন এবং যারা তাদের প্রতিটি চিন্তায় ও কর্মে অত্যন্ত বিশ্বস্ততার সাথে মার্কসবাদের আদর্শকে বাস্তবে রূপায়িত করার প্রয়াস পেয়েছেন; লেনিন তাদের অন্যতম। রুশ বিপ্লবের এ মহানায়ক ১৮৭০ খ্রিষ্টাব্দে কাজন 'প্রদেশের ভলগা নদী তীরবর্তী সিনবিরস্ক নামক স্থানে এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। লেনিনের পরিবার বিপ্লবী হিসেবেই খ্যাত। তার ভাই আলেকজান্ডার 'রুশ জারকে হত্যা করার অপরাধে ফাঁসিমঞ্চে প্রাণ দিয়েছিলেন। তার অপর ভাই ও দুই বোন রাজনৈতিক কারণে পুলিশের নজরবন্দি ছিলেন। লেনিন ছাত্রাবস্থায় ছাত্র আন্দোলনে জড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হন । পরবর্তীকালে বিপ্লবী দলে যোগ দেওয়ার অপরাধে সাইবেরিয়ায় নির্বাসন দণ্ড ভোগ করেন। কাজেই সমসাময়িক রাজনীতি ও সমাজের নানা ঘটনা তার কিশোর মনকে গভীরভাবে আলোড়িত করে। মার্কস ঐতিহাসিক বস্তুবাদের নিরিখে শ্রেণিহীন ও শোষণহীন সমাজ প্রতিষ্ঠার যে তত্ত্ব দিয়েছিলেন, তাকে ধারণ করে লেনিন বিশ্বব্যাপী সমাজতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে একটি শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন। ১৯১৭ খ্রিষ্টাব্দে রুশ বিপ্লবের মাধ্যমে যার সফল বহিঃপ্রকাশ ঘটে লেনিনের হাত ধরে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত মি. X-এর সাথে পাঠ্যপুস্তকের কোন নেতার সাদৃশ্য পাওয়…
উদ্দীপক
Combined · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর