উদ্দীপকের পরিবর্তন কি রুশ বিপ্লবের সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা করো।
উত্তর: হ্যাঁ, উদ্দীপকের পরিবর্তন রুশ বিপ্লবের সাথে সাদৃশ্যপূর্ণ। ১৯১৭ সালের বলশেভিক বিপ্লব মানব সভ্যতার ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। এ বিপ্লব রাশিয়ার আর্থ-সামাজিক জীবনে এক গুণগত পরিবর্তনের মধ্য দিয়ে নতুন যুগের সূচনা করে। তবে রুশ বিপ্লবের পূর্বে রাশিয়ার কৃষক শ্রমিক শ্রেণি ছিল নির্যাতিত ও শোষিত। তাদের কোনো ব্যক্তিস্বাধীনতা বা সুবিধা ভোগ এবং শিক্ষার অধিকার ছিল না। সর্বদাই তারা জমিদারদের অত্যাচার এবং নির্যাতন সহ্য করে সমাজে বসবাস করতো। সে সময়ে বলশেভিক দল শ্রমিকদের মধ্যে গোপন প্রচার চালিয়ে শ্রমিকদের সংঘবদ্ধ করে বিপ্লবমুখী করে তোলে। এর ফলে সংঘটিত হয় ঐতিহাসিক 'বলশেভিক বিপ্লব'। এ বিপ্লবকে রুশ বিপ্লব বা অক্টোবর বিপ্লবও বলা হয়। এ বিপ্লবের ফলে রাশিয়ার জারতন্ত্রের অবসান হয়, ধনী ও দারিদ্রের মাঝে বৈষম্য দূর হয় এবং শ্রমিকরা শিক্ষালাভসহ বিভিন্ন অধিকার ভোগ করার সুযোগ পায়। উদ্দীপকে দেখা যায়, 'নাহার' কারখানায় শ্রমিক বিপ্লব সংঘটিত হওয়ায় শ্রমিকরা শিক্ষা লাভের সুযোগ পায়। তাদের মধ্যে সম্প্রীতি গড়ে উঠে এবং ধনী-গরীবের বৈষম্য দূর হয়। নাহার কারখানার বিপ্লব পরবর্তী এ চিত্রটি বলশেভিক বিপ্লব পরবর্তী রাশিয়ার আর্থ-সামাজিক অবস্থার। সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, 'নাহার' কারখানায় সংঘটিত বিপ্লবের সাথে রুশ বা বলেশিভিক বিপ্লবের সাদৃশ্য রয়েছে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের পরিবর্তন কি রুশ বিপ্লবের সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর