উল্লিখিত পরিবর্তন রাশিয়ায় কি ধরনের প্রভাব ফেলেছিল বলে তুমি মনে কর? যুক্তি দাও।
উত্তর: উল্লিখিত পরিবর্তন অর্থাৎ বলশেভিক বিপ্লব পরবর্তী পরিবর্তন রাশিয়ায় নানা ধরনের প্রভাব ফেলেছিল বলে আমি মনে করি। বলশেভিক বিপ্লবের ফলে রাশিয়ার সমাজ ও রাষ্ট্রব্যবস্থায় আমূল পরিবর্তন সাধিত হয়। এ বিপ্লবের ফলে রাশিয়া থেকে জারতন্ত্র ও বুঙ্গেয়া গণতন্ত্র উচ্ছেদ হয়। নতুন রাজনৈতিক ব্যবস্থায় শ্রেণিভিত্তিক সমাজের পরিবর্তে শ্রেণিহীন, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার প্রচেষ্টা শুরু হয়। এ বিপ্লব বিদ্যমান বৈষম্য ও শোষণ ব্যবস্থা উচ্ছেদের লক্ষ্যে ধনী ও দরিদ্রের ব্যবধান ঘুচিয়ে আনে। ফলে সমাজের পিছিয়ে পড়া মানুষ ক্রমেই উন্নত জীবনে প্রবেশ করে। বিপ্লবের পর দেশের সকল নাগরিক ও জাতিসত্তার শিক্ষা-সংস্কৃতির মানোন্নয়নের লক্ষ্যে গণশিক্ষা ব্যবস্থা চালু করা হয়। খুব অল্প সময়ে বুশ জাতি ছাড়াও অন্যান্য জাতি শিক্ষিত হয়ে ওঠে। বিপ্লবের পর রাষ্ট্র তার প্রত্যেক নাগরিকের শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান ও বাসস্থানের দায়িত্ব গ্রহণ করে। ফলে মানুষের ন্যূনতম মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠিত হয়। এছাড়া এ বিপ্লবের ফলে পুরনো প্রশাসনিক ও রাজনৈতিক কাঠামো ভেঙে ফেলা হয় এবং সংবিধান সভা ভেঙে দেওয়া হয়। পাশাপাশি স্থানীয় সরকার পরিচালনার দায়িত্ব দেওয়া হয় সোভিয়েত দেশগুলোকে। এ বিপ্লবের ফলে বলশেভিক সরকার সকল নাগরিকের শিক্ষা নিশ্চিত করার জন্য গণশিক্ষা কার্যক্রম পরিচালনা করে। এছাড়া তা 'White terror [গণিত] বা শ্বেত সন্ত্রাসীদের কঠোর হস্তে দমন করে। সর্বোপরি এ বিপ্লবের মাধ্যমে রাশিয়ার সমাজতন্ত্রের যে ভিত্তি নির্মিত হয়, তার ওপর নির্ভর করে সেদেশের কৃষক শ্রেণি সাম্যবাদী সমাজ গঠনে উদ্বুদ্ধ হয়। তাই বলা যায়, রাশিয়ার সমাজ পরিবর্তনে বলশেভিক বিপ্লবের অনেক গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উল্লিখিত পরিবর্তন রাশিয়ায় কি ধরনের প্রভাব ফেলেছিল বলে তুমি মনে কর? …
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর