উদ্দীপকের ঘটনাটির সাথে ইউরোপের কোন ঘটনার মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ঘটনাটির সাথে ইউরোপের বলশেভিক বিপ্লবের মিল রয়েছে। বিশ শতকের পৃথিবীর ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হলো ১৯১৭ সালের বলশেভিক বিপ্লব। এ বিপ্লবের পূর্বে রাশিয়ার সাধারণ মানুষেরা যুগ যুগ ধরে জারদের ও অভিজাতদের হাতে শোষণের শিকার হয়ে আসছিল। বিশেষ করে শ্রমিক এবং কৃষক শ্রেণির মানুষের ন্যূনতম সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক কোনো অধিকার ছিল না। এ অসহনীয় অবস্থা থেকে তাদেরকে মুক্ত করার জন্য লেনিন ১৮৯৮ সালে বিপ্লবী দল হিসেবে "সোশ্যাল ডেমোক্রেটিক লেবার পার্টি" গঠন করেন। বিপ্লবের ধারাবাহিকতায় প্রথম বিশ্বযুদ্ধকালীন রাজনৈতিক সংকটকে কাজে লাগিয়ে লেনিন বিপ্লবের জন্য দলকে দ্রুত প্রস্তুত করেন। যার ফলশ্রুতিতে রাশিয়ার শ্রমিক, কৃষক ও সেনাবাহিনীর একটা অংশ এবং সচেতন মহলের প্রত্যক্ষ অংশগ্রহণেই ১৯১৭ সালের ২৫ অক্টোবর রুশ বিপ্লব সংঘটিত হয়। এ বিপ্লবের মাধ্যমে বুর্জোয়া সরকারকে উচ্ছেদ করে ক্ষমতা দখল করে প্রথম সমাজতান্ত্রিক সরকার। ফলে রাশিয়ায় জারতন্ত্রের অবসান ঘটে এবং সাম্যবাদ সরকার প্রতিষ্ঠিত হয়। উদ্দীপকে দেখা যায়, পাকিস্তান আমলে বাংলার শ্রমিক-কৃষকসহ সকল স্তরের জনগণের অংশগ্রহণে একটি সম্মিলিত জনযুদ্ধ হয়। এ যুদ্ধ ছিল শোষকের বিরুদ্ধে এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য। এ যুদ্ধের সাথে রাশিয়ার বলশেভিক বিপ্লবের পটভূমি সাদৃশ্যপূর্ণ। সুতরাং বলা যায়, উদ্দীপকের ঘটনায় বলশেভিক বিপ্লবের চিত্র প্রতিফলিত হয়েছে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের ঘটনাটির সাথে ইউরোপের কোন ঘটনার মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর