উল্লিখিত ঘটনা কি বিশ্বকে দুটি বলয়ে বিভক্ত করেছিল? তোমার মতামত ব্যক্ত করো ৷
উত্তর: ঘহ্যাঁ, উল্লিখিত ঘটনা অর্থাৎ বলশেভিক বিপ্লব বিশ্বকে সমাজতন্ত্র ও পুঁজিবাদী বিশ্ব— এ দুটি বলয়ে বিভক্ত করেছিল। বলশেভিক বিপ্লব শুধু রাশিয়ার আর্থ-সামাজিক অবস্থা পরিবর্তনের অঙ্গীকার নিয়ে সংঘটিত হয়নি, বরং পর্যায়ক্রমে বিশ্বব্যাপী পুঁজিবাদের অবসান ঘটিয়ে শোষণহীন সমাজ প্রতিষ্ঠা ছিল এর লক্ষ্য। এ বিপ্লবের ফলে রাশিয়ার দীর্ঘদিনের স্বৈরাচারী জারতন্ত্রের পতন ঘটে এবং বিশ্বের সর্বপ্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। জন্ম নেয় প্রচলিত শ্রেণিভিত্তিক সমাজের পরিবর্তে শ্রেণিহীন এক সমাজব্যবস্থা। বিশাল দেশ রাশিয়া থেকে সমাজতন্ত্রের আদর্শ এর প্রতিবেশী বেশ কয়েকটি দেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। রাশিয়ার নেতৃত্বে এ আদর্শ বাস্তবায়নের কাজ চলতে থাকে। এর ফলে বিশ্ব পর্যায়ক্রমে দুইটি বলয়ে বিভক্ত হয়ে পড়ে। রাশিয়ার নেতৃত্বে সমাজতন্ত্রে বিশ্বাসী দেশগুলো একটি বলয়ে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী বিশ্ব আরেকটি বলয়ে ভাগ হয়। কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের (বলশেভিক বিপ্লবের পরে রাশিয়ার নতুন নাম) মধ্যে প্রচ্ছন্ন বৈরিতা ও প্রতিদ্বন্দ্বিতা চলে যা 'শীতল যুদ্ধ' বা 'স্নায়ুযুদ্ধ' নামে পরিচিত। বিশ্বের প্রধান ক্ষমতাধর দেশদুটি অন্য দেশগুলোকে নিজেদের প্রভাব বলয়ের মধ্যে টেনে নেওয়ার প্রতিযোগিতায় লিপ্ত থাকে। কাজেই এ কথা নিঃসন্দেহে বলা যায় যে, বলশেভিক বিপ্লব প্রকৃতই বিশ্বকে সমাজতন্ত্রী ও পুঁজিবাদী এই দুই বলয়ে বিভক্ত করেছিল।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উল্লিখিত ঘটনা কি বিশ্বকে দুটি বলয়ে বিভক্ত করেছিল? তোমার মতামত ব্যক…
উদ্দীপক
Combined · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর