উদ্দীপকের ঘটনাটির সাথে ইউরোপের কোন ঘটনার মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ঘটনাটি ইউরোপের দেশ রাশিয়ায় সংঘটিত বলশেভিক বিপ্লবের সাথে মিল রয়েছে। প্রাচীনপন্থি জরাগ্রস্ত সমাজব্যবস্থায় পরিবর্তন আনার জন্য ইউরোপে যেসকল বিপ্লব সংঘটিত হয়েছে এর মধ্যে বলশেভিক বিপ্লব অন্যতম। বলশেভিক বিপ্লব আকস্মিকভাবে অথবা স্বল্প সময়ের মধ্যে তৈরি হয়নি। এ বিপ্লবের সামাজিক পটভূমি তৈরি হয়েছিল উনবিংশ শতাব্দীতে। বলা যায় যে, ইউরোপ মহাদেশে সমাজতন্ত্রের উদ্ভব ও বিকাশ এবং রাশিয়াতে এ আন্দোলনের বিস্তৃতি বলশেভিক বিপ্লবের পটভূমি তৈরি করেছিল। রাশিয়ায় প্রকৃতপক্ষে তিনটি বিপ্লব ঘটেছিল। ১৯০৫ সালে জারতন্ত্রের বিরুদ্ধে প্রথম বিপ্লব ঘোষিত হয়। এরপর ১৯১৭ সালে মার্চ মাসের বিপ্লবে ডুমা বা রুশ পার্লামেন্টের মাধ্যমে মধ্যবিত্ত ও বুর্জোয়া শ্রেণি ক্ষমতায় অধিষ্ঠিত হয়। এ সময় লেনিন সুইজারল্যান্ড থেকে দেশে ফিরে আসেন। তিনি ১৯১৭ সালের এপ্রিল মাসে তার বিখ্যাত 'এপ্রিল থিসিস' ঘোষণা করেন। তিনি বলেন, রাশিয়ায় বুর্জোয়া গণতন্ত্রের কোনো প্রয়োজন নেই। বরং রাশিয়ার সরকার পরিচালিত হবে কৃষক শ্রমিক দ্বারা। ১৯১৭ সালের এপ্রিল-মে মাসে রাশিয়ায় ব্যাপক অরাজকতা দেখা দেয়। বুর্জোয়া সরকার যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবেলা করতে ব্যর্থ হয়। দেশে খাদ্য সংকট দেখা দেয়। ফলে লেনিনের নেতৃত্বে বলশেভিক পার্টির লোকজন সমগ্র রাশিয়ায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। ১৯১৭ সালের ৭ নভেম্বর বলশেভিকরা পুরুত্বপূর্ণ সরকারি ভবন, রাষ্ট্রীয় ব্যাংক দখল করে নেয়। এভাবে বলশেভিক বিপ্লব সম্পন্ন হয়।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের ঘটনাটির সাথে ইউরোপের কোন ঘটনার মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর