শেয়ারFacebookWhatsApp

NATO কত সালে গঠিত হয়?

উত্তর: NATO ১৯৪৯ সালের ৪ এপ্রিল গঠিত হয়।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

NATO কত সালে গঠিত হয়?

উদ্দীপক

আদর্শগত বিরোধ থাকলে অনেক সময় বন্ধুর সাথে বন্ধুর দ্বন্দ্ব লেগে যায়। স্বপন সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের অনুসারী। অপরদিকে, সুদীপ্ত এটিকে অপছন্দ করে। ফলে তাদের মধ্যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের সৃষ্টি হয়।

Dhaka · 2025

উত্তর

NATO ১৯৪৯ সালের ৪ এপ্রিল গঠিত হয়।

উত্তর

স্নায়ুযুদ্ধ অকার্যকর হয় কয়েকটি কারণে। যেমন- ১. স্নায়ুযুদ্ধ ছিল এমন একটি যুদ্ধ যা প্রকৃত সমস্যার সমাধান আনে না, কেবল প্রতিদ্বন্দ্বিতা বাড়ায়। ২. স্নায়ুযুদ্ধ বিশ্বকে দুটি প্রতিদ্বন্দ্বী শিবিরে বিভক্ত করে বিশ্ব শান্তি নষ্ট করে। ৩. স্নায়ুযুদ্ধ পরোক্ষ যুদ্ধ সৃষ্টি করে, যেখানে ছোট ছোট দেশ ক্ষতিগ্রস্ত হয়। ৪. স্নায়ুযুদ্ধ ভয় ও অবিশ্বাস বৃদ্ধি করে, ফলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হয় না। উপর্যুক্ত কারণগুলো ছাড়াও দুই পরাশক্তির মানবিক বোধোদয় স্নায়ুযুদ্ধ অকার্যকর বা অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উত্তর

উদ্দীপকের সাথে আমার পাঠ্যবইয়ের সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের আদর্শের মিল আছে। আদর্শগত বিরোধ থাকলে অনেক সময় বন্ধুর সাথে বন্ধুর দ্বন্দ্ব লেগে যায়। স্বপন ও সুদীপ্তর ক্ষেত্রে সেটিই ঘটেছিল। স্বপন সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের অনুসারী। অপরদিকে, সুদীপ্ত এটিকে অপছন্দ করে। ফলে তাদের মধ্যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের সৃষ্টি হয়। উদ্দীপকের এ ঘটনার সাথে পুঁজিবাদী রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র ও সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের সাদৃশ্য রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পৃথিবীতে রাজনৈতিক ক্ষেত্রে সোভিয়েত রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পরস্পরবিরোধী মতাদর্শগত পার্থক্য পরিলক্ষিত হয়। মূলত সোভিয়েত রাশিয়া সমাজতান্ত্রিক আদর্শের ধারক এবং মার্কিন যুক্তরাষ্ট্র পুঁজিবাদের ধারক। রাশিয়ার এ সমাজতন্ত্রকে আমেরিকা বিপজ্জনক ও আপত্তিকর মনে করেন। কারণ এখানে জনগণের স্বাধীনতার কোনো স্থান নেই। অন্যদিকে, আমেরিকার গণতন্ত্রকে রাশিয়া আদৌ গণতন্ত্র বলে স্বীকার করে না। কারণ তাদের মতে, আমেরিকার গণতন্ত্র হলো ধনীদের যন্ত্র এবং জনগণের গণতন্ত্রের বিরুদ্ধে আক্রমণ। আমেরিকার মূল লক্ষ্যই হলো ধনতান্ত্রিক আদর্শ প্রচার করা, যা সাম্রাজ্যবাদের নামান্তর। এ আদর্শগত' দ্বন্দ্ব রাশিয়া ও আমেরিকার মধ্যে একটি স্নায়বিক উত্তেজনার সৃষ্টি করে। উদ্দীপকের স্বপন আমেরিকা তথা পুঁজিবাদের বিশ্বাসী ছিল আর সুদীপ্ত সোভিয়েত রাশিয়া তথা সমাজতন্ত্রের বিশ্বাসী ছিল। ফলে পরস্পর বন্ধু হওয়া সত্ত্বেও উভয়ের মধ্যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের সৃষ্টি হয়।

উত্তর

১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের মাধ্যমে উক্ত আদর্শদ্বয় -অর্থাৎ বিশ্ব রাজনৈতিক ব্যবস্থা হতে স্নায়ুযুদ্ধের অবসান হয়। এছাড়াও স্নায়ুযুদ্ধের অবসানের পিছনে নানাবিধ কারণ রয়েছে। উত্তেজনা প্রশমন এবং বোঝাপড়ার মাধ্যমে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার একটি পরিবেশ হলো দাঁতাত। দাঁতাত প্রক্রিয়ার মাধ্যমে উভয় দেশ শান্তিপূর্ণ সহাবস্থানে আসে এবং অস্ত্র সীমিত করণে মত দেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেক পরে আন্তর্জাতিক রাজনীতিতে আঞ্চলিকতাবাদের সূচনা হয়। ফলে দুই পরাশক্তির শিবিরভুক্ত হওয়ার পরিবর্তে আঞ্চলিকতাবাদে-উদ্বুদ্ধ করে যা স্নায়ুযুদ্ধের অবসানে যথেষ্ট সাহায্য করে। সোভিয়েত ইউনিয়ন ভাঙনের পূর্ব পর্যন্ত বিশ্ব দুই মেরুতে বিভক্ত ছিল। কিন্তু সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ায় শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র এককভাবে শক্তিশালী রাষ্ট্র হিসেবে অবস্থান করে। ফলে স্নায়ুযুদ্ধের প্রবণতা একেবারেই হ্রাস পায়। বিশ্বে শান্তির বাতাস প্রবাহিত হতে দেখা যায়। ১৯৮০ দশকে দুই পরাশক্তি সামরিক শক্তি বৃদ্ধি ও শক্তি প্রয়োগ না করে বরং সংযম দেখাতে শুরু করে। যেমন উদাহরণ হিসেবে SALT-1 এর কথা উল্লেখ করা যায়। ১৯৭৮ সালে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান আক্রমণ করলেও মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি কোনো সৈন্য পাঠায়নি। তাই সামরিক উত্তেজনা দীর্ঘস্থায়ী হয়নি। অবশেষে ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের মাধ্যমে স্নায়ুযুদ্ধের চুড়ান্ত অবসান হয়।
HSCHistory 2nd PaperDhaka 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।