শেয়ারFacebookWhatsApp

ন্যাটো (NATO) এর পূর্ণরূপ কি?

উত্তর: North Atlantic Treaty Organization.

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

ন্যাটো (NATO) এর পূর্ণরূপ কি?

উদ্দীপক

কাপাসিয়া ও আলোধোয়া পাশাপশি দুটি গ্রাম। এই দুই গ্রামের লোকেরা আদর্শিকভাবে পরস্পর বিরোধী। তারা তাদের আদর্শিক চিন্তাকে সম্প্রসারণপূর্বক পাশ্ববর্তী বিভিন্ন গ্রামে আধিপত্য বিস্তার করতে চায়। আর এতে করে প্রায় সময়ই তাদের মধ্যে চরম উত্তেজনা কাজ করে। যে কোন মুহূর্তে সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকে।

রাজশাহী কলেজ · 2024

উত্তর

North Atlantic Treaty Organization.

উত্তর

শান্তিপূর্ণ সহাবস্থান বলতে আন্তর্জাতিক মহলে বোঝায় একে অন্যের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করে একে অন্যের আঞ্চলিক একতা, অখন্ডতা এবং সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা। অর্থাৎ, শান্তিপূর্ণ সহাবস্থান হল একগুচ্ছ নীতি যেগুলো দিয়ে কতগুলো রাষ্ট্রের পারস্পরিক সম্পর্ক নিয়ন্ত্রিত হয়।

উত্তর

উদ্দীপকের সাথে আমার পঠিত 'স্নায়ুযুদ্ধের' সাদৃশ্য লক্ষ্য করা যায়। Cold War এর বাংলা প্রতিশব্দ স্নায়ুযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পৃথিবীতে রাজনৈতিক ক্ষেত্রে সোভিয়েত রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পরস্পর বিরোধী মতাদর্শগত যে প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছিল ইতিহাসে সেটিকে স্নায়ুযুদ্ধ বা ঠান্ডা লড়াই বলে। স্নায়ুযুদ্ধ ছিল মূলত একটি আদর্শগত বিরোধ। এই যুদ্ধে একপক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী দেশগুলো ঐক্যবদ্ধ হয়েছিল। তারা প্রচার করতো যে ধনতন্ত্র ও গণতন্ত্রের পথে পৃথিবীতে সুখ শান্তি আসবে। অপরপক্ষে সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে প্রচার করতে যে সমাজতন্ত্র বা সাম্যবাদের পথে পৃথিবীকে দরিদ্রমুক্ত শোষণমুক্ত করা যাবে। ইংরেজিতে Cold War শব্দটি আমেরিকার অর্থনীতিবিদ স্টেটম্যান বার্ণ নার্দ বারুচ ১৯৪৭ সালে প্রথম ব্যবহার করেন আমেরিকা ও রাশিয়ার সমাজ ও অর্থনৈতিক দ্বন্দ্ব ও পার্থক্য বোঝাতে। Cold War বলতে যুদ্ধ যুদ্ধ অবস্থা বোঝায়। কিন্তু প্রকৃত যুদ্ধাবস্থা বোঝায় না। আবার একক ভাবে শান্তিও বুঝায় না। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পূর্বেই এই বিরোধ শুরু হয় এবং ষাটের দশকের আরম্ভ পর্যন্ত স্নায়ুযুদ্ধ গভীর থেকে গভীরতর হতে থাকে। স্নায়ুযুদ্ধ পুরো বিশ্বকে দুটি মেরুতে ভাগ করেছিল১.পুঁজিবাদ ও২.সমাজতন্ত্র।

উত্তর

উক্ত বিষয়টি সমগ্র বিশ্বকে দুটি পৃথক শিবিরে বিভক্ত করে- উক্তিটির যথার্থতা নিরূপন করা হলো:- স্নায়ুযুদ্ধকালীন আন্তর্জাতিক রাজনীতি ছিল পারস্পরিক অবিশ্বাস এবং প্রতিযোগিতার। সোভিয়েত রাশিয়া পুঁজিবাদী রাষ্ট্রের বিরুদ্ধে নিজের শক্তি বৃদ্ধির জন্য বিভিন্ন দেশে কমিউনিস্ট ভাবধারার প্রচার করে কমিউনিস্ট মতাদর্শের সরকার প্রতিষ্ঠা করে। এর ফলে তৃতীয় বিশ্বের গরিব দেশগুলোতে সমাজতান্ত্রিক ধ্যানধারণা জনপ্রিয় হয়ে ওঠে। এমনটি ইউরোপের অনেক দেশে সমাজতান্ত্রিক দল গড়ে উঠে। বিশ্বের বিভিন্ন দেশে সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য রাশিয়া গোপনে মতাদর্শের অনুসারী রাষ্ট্র ও সংগঠনকে অস্ত্র ও অর্থ প্রদান করে ।এর ফলে বিশ্বের পুঁজিবাদী ব্যবস্থা ও গণতান্ত্রিক আদর্শ হুমকির সম্মুখীন হয়। সোভিয়েত রাশিয়ার সাম্যবাদী প্রচারণা ও প্রভাব প্রতিহত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র 'ধারকনীতি' গ্রহণ করে। এর প্রকৃতি ছিল মূলত সামরিক। এক্ষেত্রে উল্লেখযোগ্য ছিল ট্রুম্যান মতবাদ। ট্রুম্যান মতবাদের মাধ্যমে আমেরিকার বিভিন্ন দেশে অর্থনৈতিক,সামরিক সাহায্য প্রদান করে সোভিয়েত রাশিয়ার প্রভাব প্রতিরোধ করে। মার্কিন যুক্তরাষ্ট্র মার্শাল পরিকল্পনার মাধ্যমে ইউরোপীয় রাজনীতি ও অর্থনীতি দুটি সুস্পষ্ট বিভক্ত হয়ে পড়ে। এবং ঠান্ডা লড়াইয়ে রাজনৈতিক মাত্রা ঘনীভূত হয়। পোল্যান্ড,চেকোস্লাভাকিয়া, হাঙ্গেরি, রোমানিয়া, বুলগেরিয়া- সোভিয়েত ইউনিয়নের সাথে যোগদান করে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থক রাষ্ট্রগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যোগদান করে। এতে করে বিশ্ব দুটি শিবিরে বিভক্ত হয়ে পড়ে।
HSCHistory 2nd Paperরাজশাহী কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।