জারতন্ত্রের অযোগ্যতাই জারতন্ত্রকে সংকটে নিক্ষেপ করে উক্তিটি বিশ্লেষণ করো।
উত্তর: গণবিচ্ছিন্ন থাকার কারণে রাশিয়ার জার সরকার সামাজিক ও নৈতিক দিক থেকে ছিল চরম দুর্বল। জারতন্ত্রের এ অযোগ্যতাই জারতন্ত্রকে সংকটে নিক্ষেপ করে। রাশিয়ায় জারতন্ত্রের নিষ্পেষণমূলক শাসনের ফলে জারতন্ত্রের বিরুদ্ধে অব্যাহত গুপ্ত আন্দোলনের মাঝেই ১৯০৫ সালে রুশ-জাপান যুদ্ধে রাশিয়ার পরাজয় ঘটলে জার সরকারের দুর্বলতা প্রকাশ পায়। এতে জার সরকারের জনপ্রিয়তা হ্রাস পায় এবং রাশিয়ার সর্বত্র গণতান্ত্রিক সংস্কার ও কৃষকদের হাতে ভূমি দেয়ার দাবিতে বিদ্রোহ আরম্ভ হয়। কল-কারখানার শ্রমিকরা ধর্মঘট শুরু করে। ভূমি দাসরা জামিদারদের 'ম্যানর' বা খামার পুড়িয়ে দেয়। জার সরকারের দুর্বলতায় এসব আন্দোলন সামাল দেওয়া যায়নি ।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
জারতন্ত্রের অযোগ্যতাই জারতন্ত্রকে সংকটে নিক্ষেপ করে উক্তিটি বিশ্লেষ…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর