শেয়ারFacebookWhatsApp

বার্লিন প্রাচীর কত সালে ভাঙা হয়?

উত্তর: বার্লিন প্রাচীর ভাঙা হয় ১৯৮৯ সালে ।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

বার্লিন প্রাচীর কত সালে ভাঙা হয়?

উদ্দীপক

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি রাজ্যের মধ্যে প্রবল যুদ্ধের সম্ভাবনা দেখা দেয়। আগে থেকেই তাদের মধ্যে মতাদর্শগত দ্বন্দ্ব বিরাজমান ছিল। দুই শক্তির দ্বন্দ্বের কারণে সমগ্র অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করেছিল। শেষপর্যন্ত একটি শক্তির পতনের মধ্য দিয়ে এর অবসান ঘটে।

নটরডেম কলেজ · 2024

উত্তর

বার্লিন প্রাচীর ভাঙা হয় ১৯৮৯ সালে ।

উত্তর

মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ১৯৪৭ সালের ১২ মার্চ রাষ্ট্রপতি টুম্যান সোভিয়েত ইউনিয়নের প্রতিরোধের যে নীতি ঘোষণা করেন তাই ট্রুম্যানের নীতি বলে বিবেচিত। ট্রুম্যান গ্রিস ও তুরস্কে কমিউনিস্ট প্রভাব ধ্বংস এবং সোভিয়েত ইউনিয়নের প্রভাব বিস্তারের সম্ভাবনা নির্মূল করার জন্য ৪০০ মিলিয়ন ডলার সাহায্য দান এবং সামরিক মিশন প্রেরণের জন্য কংগ্রেসের অনুমোদন দাবি করেন। টুম্যান ঘোষণা করেন, যেসব স্বাধীন মানুষ দেশের অভ্যন্তরীণ সশস্ত্র সংখ্যালঘু এবং বাইরের চাপ প্রতিরোধ করছে যুক্তরাষ্ট্র তাদের সাহায্য করবে। ট্রুম্যানের এ ঘোষণা সোভিয়েত ইউনিয়নের সাথে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার পরিপন্থি ছিল। মার্কিন প্রেসিডেন্ট ট্রুম্যানের এ ঘোষণা বিশ্ব ইতিহাসে ট্রুম্যানের নীতি হিসেবে খ্যাত।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত যুদ্ধের সাথে স্নায়ুযুদ্ধ সাদৃশ্যপূর্ণ। স্নায়ুযুদ্ধের অবসানে মিখাইল গর্বাচেভের ভূমিকা অপরিসীম । কোনো পরিস্থিতিই বিশ্বে চিরস্থায়িত্ব লাভ করে না। সময়ের পরিক্রমায় নিয়মের অধীনেই স্নায়ুযুদ্ধের অবসান ঘটে। স্নায়ুযুদ্ধের অবসানে যার অবদান অবিস্মরণীয় তিনি হলেন মিখাইল গর্বাচেভ। মিখাইল গর্বাচেভ ১৯৮৭ খ্রিষ্টাব্দে সোভিয়েত ইউনিয়নের ক্ষমতা লাভ করে স্থবির অর্থনীতি, শাসক দলের অভ্যন্তরে দুর্নীতি, সোভিয়েত সমাজব্যবস্থার অবক্ষয়, সমাজতন্ত্রের বিকৃতি, স্নায়ুযুদ্ধের ভয়াবহ রূপ প্রভৃতি লক্ষ করেন। গর্বাচেভ এ সমস্যা মোকাবিলার জন্য 'গ্লাসনস্ত' (উদারনীতি) ও 'পেরেস্ত্রোইকা (পুনর্গঠন) কর্মসূচি গ্রহণ করেন। তার কর্মসূচি পশ্চিমা বিশ্বে সমাদৃত হলে স্নায়ুযুদ্ধের আবহ স্বয়ংক্রিয়ভাবে কমতে শুরু করে। ১৯৯১ সালের জুন মাসে গর্বাচেভ অভ্যন্তরীণ সংস্কার ও পররাষ্ট্রনীতির কৌশলগত পরিবর্তনের মাধ্যমে পশ্চিমা বিশ্বকে জানান যে, সোভিয়েত ইউনিয়ন পশ্চিমের প্রতি সহযোগিতার হাত প্রসারিত করতে আগ্রহী। এ সময় তাকে লন্ডনে অনুষ্ঠিত বৃহৎ সাতটি শিল্পোন্নত দেশের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়। এভাবে গর্বাচেভ পশ্চিমা বিশ্বের সাথে চিরাচরিত কমিউনিস্টদের সংঘাতের নীতি পরিবর্তন করে স্নায়ুযুদ্ধের অবসানে সহায়তা করেন, যার চূড়ান্ত পদক্ষেপ হিসেবে মিখাইল গর্বাচেভ ১৯৮৯ সালের ৩ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের সাথে মাল্টায় অনুষ্ঠিত এক শীর্ষ বৈঠকে স্নায়ুযুদ্ধ অবসানের সরকারি ঘোষণা দেন। পরিশেষে বলা যায়, এত কম সময়ের মাধ্যমে ইতিহাসে কোনো ব্যক্তির অবদান মূল্যায়ন করা প্রায় অসম্ভব হলেও এ কথা বলা যায় যে, মিখাইল গর্বাচেভের মতো গণতন্ত্রমনা শাসক যদি সোভিয়েত ইউনিয়নের ক্ষমতায় না আসতেন তাহলে এখনও হয়তো বিশ্ববাসী স্নায়ুযুদ্ধের অকল্পনীয় আতঙ্কের মধ্যে বাস করত।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত যুদ্ধের সাথে স্নায়ুযুদ্ধের সাদৃশ্য রয়েছে। স্নায়ুযুদ্ধের প্রথম পর্যায় হলো সূচনা পর্ব । স্নায়ুযুদ্ধের প্রথম পর্যায় ১৯৪৫ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত বিস্তৃত। ১৯৪৫ সালে রাশিয়ার কৃষ্ণসাগর তীরবর্তী ক্রিমিয়ার ইয়ান্টা নগরীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্ব পরিস্থিতি নিয়ন্ত্রণে বৃহৎ শক্তিগুলো মিলিত হয়। এ সম্মেলনের প্রভাবশালী তিন বিশ্বনেতা ছিলেন মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট, ব্রিটেনের প্রধানমন্ত্রী চার্চিল এবং রাশিয়ার প্রেসিডেন্ট জোসেফ স্ট্যালিন। এ সম্মেলনে রাশিয়ার নানা প্রস্তাব ইঙ্গ-মার্কিন নেতৃবৃন্দ নীতিগতভাবে মেনে নিলেও কার্যত সমর্থন করেননি। ফলশ্রুতিতে মধ্য ও পূর্ব ইউরোপে রুশ দখলদারিত্ব বৃদ্ধি পেলে মার্কিন যুক্তরাষ্ট্র যে প্রতিরক্ষা নীতি গ্রহণ করে তা স্নায়ুযুদ্ধকে এগিয়ে নেয়। এরপর ১৯৪৬ সালের ৫ মার্চ প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল তার এক বক্তৃতায় পূর্ব ইউরোপের দেশগুলোর ওপর থেকে সোভিয়েত প্রভাবমুক্ত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর দায়িত্ব অর্পণ করেন। চার্চিলের এ বক্তৃতা ফুলটন বক্তৃতা নামে পরিচিত। ফুলটন বক্তৃতার দ্বারা প্রভাবিত হয়ে মার্কিন প্রশাসন কমিউনিস্ট আতঙ্কে সোভিয়েত আগ্রাসন প্রতিরোধে নড়েচড়ে বসে। এমন সময় মার্কিন দূতাবাসের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জর্জ কিন্নানের থিসিস প্রকাশিত হয়। কিন্নানের থিসিসে মস্কোর প্রভাব বলয়কে নির্দিষ্ট এরিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার তথা বোতল বন্দি করার কথা বলা হয়। কিন্নানের থিসিসের পর মার্কিন প্রেসিডেন্ট তার ট্রুম্যান ডকট্রিন ঘোষণা করেন এবং ইরান, ভূমধ্যসাগর ও কৃষ্ণসাগর অঞ্চলে বোতলবন্দি তত্ত্বের সফল প্রয়োগ ঘটিয়ে মস্কোকে পশ্চাদপসরণে বাধ্য করেন। ট্রুম্যান নীতির পর গ্রিস ও তুরস্কে মার্কিন নীতি, মার্শাল পরিকল্পনা, ন্যাটো গঠন, কোরীয় যুদ্ধ এবং চীনের সমাজতান্ত্রিক বিপ্লবে মার্কিন বিরোধিতা প্রভৃতি স্নায়ুযুদ্ধের প্রথম পর্যায়কে আলোচিত করেছিল। সর্বোপরি বলা যায়, বিভিন্ন ঘটনাবলির জন্য স্নায়ুযুদ্ধের প্রথম পর্যায় ছিল উল্লেখযোগ্য ।
HSCHistory 2nd Paperনটরডেম কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।