উদ্দীপকে ও খ রাষ্ট্রের দ্বন্দ্ব স্নায়ুযুদ্ধকে ইঙ্গিত করে। এর কারণগুলো নিম্নরূপঃ
Cold War এর বাংলা প্রতিশব্দ স্নায়ুযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পৃথিবীতে রাজনৈতিক ক্ষেত্রে সোভিয়েত রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পরম্পর বিরোধী মতাদর্শগত যে প্রতিদ্বন্দ্বিতা গড়ে ওঠে তাই স্নায়ুযুদ্ধ।
স্নায়ুযুদ্ধ ছিল মূলত একটি মতাদর্শগত বিরোধ। একপক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী রাষ্ট্রগুলো একত্রিত হয়েছিল। অন্যদিকে সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলো। ২য় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর পোল্যান্ড, বুলগেরিয়া, রুমানিয়া, হাঙ্গেরি, আলবেনিয়া প্রভৃতি রাষ্ট্রে সমাজতন্ত্র কায়েম হয়। এর ফলে পুঁজিবাদী রাষ্ট্র আমেরিকা অনুধাবন করে যে, ধীরে ধীরে বিশ্ব সমাজতন্ত্রের প্রতি আকৃষ্ট হতে পারে। সোভিয়েত রাশিয়া তার সমগ্র সামরিক শক্তি ইউরোপের দিকে কেন্দ্রীভূত করতে পারে। এ আশঙ্কা থেকে আমেরিকা নতুন নীতি গ্রহণ করে। ট্রুম্যান নীতির মাধ্যমে ও সোভিয়েত রাশিয়ার প্রতিপক্ষ রাষ্ট্রগুলোকে অস্ত্র ও অর্থ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এভাবে বিশ্বে দুটি দেশের মাঝে স্নায়ুযুদ্ধ অনিবার্য হয়ে পড়ে।