গ্লাসনস্ত বলতে কী বোঝ? সংক্ষেপে ব্যাখ্যা কর ।
উত্তর: রুশ ভাষার শব্দ গ্লাসনস্ত অর্থ হলো উদার বা খোলামেলা। সোভিয়েত ইউনিয়নের (বর্তমান রাশিয়ার পূর্বসূরি) প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ জনমতের চাপে পূর্বসূরি ব্রেজনেভের কট্টরপন্থি নীতি পরিত্যাগ করে তুলনামূলকভাবে উদারনীতি বা খোলামেলা নীতি গ্রহণ করেন। তার এ নীতিকেই 'গ্লাসনস্ত' বলা হয়। এ নীতির বদৌলতে রাশিয়ার জনগণ সেদেশের সমাজতান্ত্রিক ব্যবস্থার ত্রুটিগুলো সম্পর্কে আগের তুলনায় মুক্তভাবে আলোচনা করতে পারে। অনেকে বলে থাকেন, গ্লাসনস্তের জের ধরেই সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
গ্লাসনস্ত বলতে কী বোঝ? সংক্ষেপে ব্যাখ্যা কর ।
উত্তর