শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে কোন সংস্থাটির চিত্র প্রকাশিত হয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের চিত্রের সাথে আমার পাঠ্যবইয়ের জাতিসংঘের সাদৃশ্য রয়েছে। জাতিসংঘের ছয়টি সংস্থা রয়েছে। এ ছয়টি সংস্থা বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যাবলি পালন করে থাকে।নিচে তা ব্যাখ্যা করা হলো-১. সাধারণ পরিষদ: সাধারণ পরিষদ জাতিসংঘের গুরুত্বপূর্ণ একটি শাখা। জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রই এ পরিষদের সদস্য। এ পরিষদের সুপারিশক্রমে যেকোনো প্রস্তাব নিরাপত্তা পরিষদ কার্যকর করতে পারে।২. নিরাপত্তা পরিষদ: এটি জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখা। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার মৌলিক দায়িত্ব নিরাপত্তা পরিষদের ওপর ন্যস্ত। এর মোট সদস্যসংখ্যা ১৫টি। তন্মধ্যে ভেটো প্রদানের ক্ষমতাপ্রাপ্ত দেশ হলো ৫টি।৩. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ: সাধারণ পরিষদের মধ্য হতে ৫৪ জন সদস্য নিয়ে এ পরিষদ গঠিত। বছরে অন্তত ৩ বার এর অধিবেশন বসে।৪. অছি পরিষদ: অছি পরিষদ পরাধীন দেশগুলোর অভিভাবক হিসেবে কাজ করে। তবে বর্তমানে এ পরিষদের কার্যক্রম নেই বললেই চলে।৫. আন্তর্জাতিক আদালত: দুটি রাষ্ট্রের মধ্যে বিবদমান সমস্যা সমাধানের নিমিত্তে এ শাখাটি কাজ করে।৬. সেক্রেটারিয়েট: এটি জাতিসংঘের প্রশাসনিক বিভাগ। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা মূলত এর দক্ষতা ও কার্য প্রচেষ্টার ওপর নির্ভরশীল।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে কোন সংস্থাটির চিত্র প্রকাশিত হয়েছে? ব্যাখ্যা কর।

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম · 2025

উত্তর

বর্তমানে জাতিসংঘের সদস্যসংখ্যা ১৯৩টি রাষ্ট্র।

উত্তর

ভেটো (Veto) একটি ল্যাটিন শব্দ, যার অর্থ আমি এটা মানি না। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী সদস্য রাষ্ট্রের এ ভেটো (Veto) ক্ষমতা রয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ যেকোনো বিষয়ে আলোচনা ও প্রস্তাব গ্রহণ করার পূর্বে ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স, রাশিয়া ও চীনের সম্মতির প্রয়োজন হয়। যদি কোনো রাষ্ট্র কোনো বিষয়ের সিদ্ধান্তের ব্যাপারে ঐকমত্যে না আসতে পারে তখন ওই রাষ্ট্র এ ভেটো (Veto) ক্ষমতা প্রয়োগ করে।

উত্তর

উদ্দীপকের চিত্রের সাথে আমার পাঠ্যবইয়ের জাতিসংঘের সাদৃশ্য রয়েছে। জাতিসংঘের ছয়টি সংস্থা রয়েছে। এ ছয়টি সংস্থা বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যাবলি পালন করে থাকে।নিচে তা ব্যাখ্যা করা হলো-১. সাধারণ পরিষদ: সাধারণ পরিষদ জাতিসংঘের গুরুত্বপূর্ণ একটি শাখা। জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রই এ পরিষদের সদস্য। এ পরিষদের সুপারিশক্রমে যেকোনো প্রস্তাব নিরাপত্তা পরিষদ কার্যকর করতে পারে।২. নিরাপত্তা পরিষদ: এটি জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখা। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার মৌলিক দায়িত্ব নিরাপত্তা পরিষদের ওপর ন্যস্ত। এর মোট সদস্যসংখ্যা ১৫টি। তন্মধ্যে ভেটো প্রদানের ক্ষমতাপ্রাপ্ত দেশ হলো ৫টি।৩. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ: সাধারণ পরিষদের মধ্য হতে ৫৪ জন সদস্য নিয়ে এ পরিষদ গঠিত। বছরে অন্তত ৩ বার এর অধিবেশন বসে।৪. অছি পরিষদ: অছি পরিষদ পরাধীন দেশগুলোর অভিভাবক হিসেবে কাজ করে। তবে বর্তমানে এ পরিষদের কার্যক্রম নেই বললেই চলে।৫. আন্তর্জাতিক আদালত: দুটি রাষ্ট্রের মধ্যে বিবদমান সমস্যা সমাধানের নিমিত্তে এ শাখাটি কাজ করে।৬. সেক্রেটারিয়েট: এটি জাতিসংঘের প্রশাসনিক বিভাগ। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা মূলত এর দক্ষতা ও কার্য প্রচেষ্টার ওপর নির্ভরশীল।

উত্তর

নিরাপত্তা পরিষদ জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখা। ১৫টি সদস্যরাষ্ট্র নিয়ে এ শাখাটি গঠিত হয়েছে। এর মধ্যে ৫টি স্থায়ী সদস্য। বাকি ১০টি অস্থায়ী সদস্য। ৫টি স্থায়ী সদস্য হলো আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, গণচীন ও ব্রিটেন। নিরাপত্তা পরিষদকে জাতিসংঘের কার্যনির্বাহী পরিষদ বলা হয়। এ পরিষদ ২৪ ঘণ্টার নোটিসে অধিবেশন ডাকতে পারে। বিশ্বের যেকোনো রাষ্ট্রে নিরাপত্তার হুমকি দেখা দিলে নিরাপত্তা পরিষদ আলাপ-আলোচনার মাধ্যমে তা নিরসনের চেষ্টা করে, এক্ষেত্রে ব্যর্থ হলে অর্থাৎ যুদ্ধের হুমকি যদি রোধ না করা যায় তাহলে যে পক্ষ আগ্রাসী তা নিরাপত্তা পরিষদ চিহ্নিত করবে। তারপর এ পরিষদ উক্ত রাষ্ট্রের ওপর অর্থনৈতিক, সামরিক ইত্যাদি নিষেধাজ্ঞা আনতে পারে। এ উপায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না গেলে নিরাপত্তা পরিষদ শান্তিবাহিনী প্রেরণের প্রস্তাব পাসের মাধ্যমে আক্রান্ত পক্ষকে সহায়তা করে। নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য ইচ্ছা করলে যেকোনো প্রস্তাবকে ভেটো প্রদান করে-নাকচ করে দিতে পারে। সুতরাং দেখা যায়, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আলাপ-আলোচনা, মধ্যস্থতা, আপস-মীমাংসা প্রভৃতি উপায়ে আন্তর্জাতিক বিরোধসমূহের নিষ্পত্তি করে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালন করে।সুতরাং এ অর্থে নিরাপত্তা পরিষদকে উক্ত সংস্থার প্রাণ হিসেবে অভিহিত করা যায়।
HSCHistory 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।