দারিদ্র্য, বেকারত্ব ও নিরক্ষরতা দূরীকরণে উক্ত কর্মকান্ডের ভূমিকা প্রশংসনীয়। বিশ্লেষণ কর।
উত্তর: দারিদ্র্য, বেকারত্ব ও নিরক্ষরতা দূরীকরণে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়।জাতিসংঘ মানবকল্যাণ তথা বিশ্বের শান্তি প্রতিষ্ঠা, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে ১৯৪৫ সালে প্রতিষ্ঠা লাভ করে। জাতিসংঘ বিশ্বের দারিদ্র্য, বেকারত্ব ও নিরক্ষরতা দূর করার জন্য কাজ করে যাচ্ছে। দারিদ্র্য ও বেকারত্ব দূর করার জন্য এটি বিভিন্ন ধরনের কার্যক্রম পালন করে। জাতিসংঘের অধীনস্ত আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল উন্নয়নশীল দেশের দারিদ্র্য ও প্রান্তিক চাষিদের জন্য ঋণদানের ব্যবস্থা করে। এর আওতায় কোটি কোটি লোক উপকৃত হচ্ছে। জাতিসংঘ দারিদ্র্য ও বেকারত্ব দূর করার জন্য (SDG) প্রকল্প গ্রহণ করেছে। এর মাধ্যমে তার সকল সদস্য দেশগুলোর মধ্যে দারিদ্র্য দূর ও বেকারত্ব দূর করার জন্য কাজ করে যাচ্ছে। এছাড়াও জাতিসংঘ বিশ্ব থেকে নিরক্ষরতা দূর করার জন্য কাজ করে যাচ্ছে।উপর্যুক্ত আলোচনার আলোকে বলা যায় যে, দারিদ্র্য, বেকারত্ব ও নিরক্ষরতা দূরীকরণের জন্য জাতিসংঘ বিশ্বব্যাপী প্রশংসনীয় হয়ে আসছে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
দারিদ্র্য, বেকারত্ব ও নিরক্ষরতা দূরীকরণে উক্ত কর্মকান্ডের ভূমিকা প্…
উদ্দীপক
নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর