বিশ্বশান্তি প্রতিষ্ঠায় উক্ত আন্তর্জাতিক সংস্থাটি যে অবদান রেখে চলেছে তা বিশ্লেষণ কর।
উত্তর: বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষায় উক্ত বৃহৎ সংস্থাটি অর্থাৎ জাতিসংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে - উক্তিটি যথার্থ। ১৯৪৫ সাল থেকে শুরু করে অজি পর্যন্ত জাতিসংঘ বিশ্বের অনেক সমস্যার শান্তিপূর্ণ সমাধান দিয়েছে।লেবানন-সিরিয়ার অভিযোগের মীমাংসা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সিরিয়া ও লেবাননে ইংরেজ ও ফরাসি সৈন্য মোতায়েন করা হয়। কিন্তু যুদ্ধ শেষ হলে ইংরেজ-ফরাসি সৈন্য অপসারিত না হলে সিরিয়া ও লেবানন জাতিসংঘের কাছে অভিযোগ উত্থাপন করে। ফলে জাতিসংঘের সহায়তায় ইংরেজ ও ফরাসি সৈন্য অপসারণ করা হয়।কাশ্মীর সমস্যার সমাধান: ১৯৪৭ সালে ভারত বিভক্তির পর কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। ১৯৪৮ সালে নিরাপত্তা পরিষদে একটি প্রস্তার পাশের মাধ্যমে এর সাময়িক অবসান ঘটে।কোরিয়া সমস্যার সমাধান: ১৯৫০ সালে উত্তর কোরিয়া ও দক্ষিণ-কোরিয়ার মধ্যে যুদ্ধ শুরু হলে জাতিসংঘের হস্তক্ষেপে খুব দ্রুত এ যুদ্ধের অবসান হয়।সুয়েজ সংকট সমাধান: ১৯৫৬ সালে মিশরের প্রেসিডেন্ট গামাল আবদেল নাসের সুয়েজ খাল জাতীয়করণ করলে ব্রিটেন মিশর আক্রমণ করে। কিন্তু জাতিসংঘের সহায়তায় অচিরেই এর সমাধান হয়।ইরাক-কুয়েত দ্বন্দ্বের অবসান: ইরাক ১৯৯১ সালে কুয়েত আক্রমণ করলে জাতিসংঘ ইরাককে সৈন্য-প্রত্যাহারের নির্দেশ দেয়। কিন্তু ইরাক তাতে কর্ণপাত না করলে জাতিসংঘের প্রচেষ্টায় সম্মিলিত বাহিনী কুয়েত থেকে ইরাকি সৈন্য হটিয়ে দেয়।আফগান সমস্যার সমাধান: ১৯৭৯ সালে আফগানিস্তানে সোভিয়েত সৈন্য অবতরণ করলে, জাতিসংঘের প্রচেষ্টায় সোভিয়েত সৈন্য অপসারণ করা হয়।পরিশেষে বলা যায়, বিশ্ব শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় জাতিসংঘের কার্যকরী পদক্ষেপ না থাকলেও অনেক ক্ষেত্রে জাতিসংঘ অনেক রক্তক্ষয়ী যদ্ধের অবসান ঘটিয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠার পথকে সুগম করেছে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
বিশ্বশান্তি প্রতিষ্ঠায় উক্ত আন্তর্জাতিক সংস্থাটি যে অবদান রেখে চলেছ…
উদ্দীপক
ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর