উদ্দীপকে উল্লিখিত সংহার মতো বাংলাদেশ ১৯৭৪ সালে অন্য যে আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করেছে তার কার্যাবলি সম্পর্কে আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সংস্থা ওআইসির মতো বাংলাদেশ ১৯৭৪ সালে যে আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে তা হলো 'জাতিসংঘ'।জাতিসংঘ একটি আন্তর্জাতিক সংস্থা। এটি ১৯৪৫ সালে প্রতিষ্ঠা হয় এবং বিশ্বশান্তি, নিরাপত্তা, মানবাধিকার ও টেকসই উন্নয়নে কাজ করে যাচ্ছে। জাতিসংঘের প্রধান কার্যাবলি নিচে আলোচনা করা হলো-বিশ্বশান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা: জাতিসংঘ আন্তর্জাতিক সংঘাত প্রতিরোধ এবং শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করে। এর অধীনে শান্তিরক্ষা মিশন পরিচালিত হয়।মানবাধিকার সুরক্ষা: জাতিসংঘের মানবাধিকার পরিষদ (UNHRC) বৈশ্বিক মানবাধিকার রক্ষায় কাজ করে। এটি নারীর অধিকার, শিশুদের সুরক্ষা ও সংখ্যালঘুদের বৈষম্যরোধে কাজ করে।গণতন্ত্রের উন্নয়ন: জাতিসংঘ গণতন্ত্রের উন্নয়নের জন্য বিভিন্ন দেশে অবাধ ও যুদ্ধ নির্বাচনের ব্যবস্থা করে।ন্যায়বিচার নিশ্চিত করা: জাতিসংঘের সকল সদস্যের ন্যায়বিচার নিশ্চিতের জন্য আন্তর্জাতিক বিচারালয় প্রতিষ্ঠা করেছে। ফলে যেকোনো দেশ তার ন্যায়-বিচারের জন্য আবেদন করতে পারবে।জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি: জাতিসংঘ, প্রায় ৭০টি দেশে উন্নয়ন কর্মসূচির জন্য বিপুল পরিমাণ ঋণ প্রদান করেছে। UNDP উন্নয়ন কর্মসূচিগুলো তদারক করে থাকেন।স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়ন: স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নের জন্য জাতিসংঘ কাজ করছে। ৩৮ দেশে টিকাদান, স্বাস্থ্য পরিচর্যা, পুষ্টি ও শিক্ষাখাতে বহু ডলার ব্যয় করছে।সুতরাং বলতে পারি, জাতিসংঘ তার বিভিন্ন কার্যাবলি দ্বারা বিভিন্নভাবে অবদান রেখে চলেছে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সংহার মতো বাংলাদেশ ১৯৭৪ সালে অন্য যে আন্তর্জাতিক …
উদ্দীপক
ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর