উদ্দীপকে তোমার পাঠ্যবইয়ের কোন সংগঠনের কথা বলা হয়েছে? উক্ত সংগঠন তৈরিতে প্রধান প্রধান সম্মেলনগুলো উল্লেখ কর।
উত্তর: উদ্দীপকে আমার পাঠ্যবইয়ের জাতিসংঘের কথা বলা হয়েছে।১৯৩৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে বিশ্বে ত্রাস সৃষ্টি হয়। তাই বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য বিশ্ব নেতৃবর্গ একটি সংগঠন গঠনের প্রয়োজনীয়তা উপলব্ধি করে। এ লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডিলানো রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল আটলান্টিক মহাসাগরে প্রিন্স অব ওয়েলস রণতরিতে মিলিত হন। সেখানে তারা 'আটলান্টিক সনদ' ঘোষণা দেন যার মধ্যে জাতিসংঘ প্রতিষ্ঠার ইঙ্গিত রয়েছে। এরপর ১৯৪২ সালে ওয়াশিংটন সম্মেলন, ১৯৪৩ সালে মস্কো সম্মেলন, ১৯৪৫ সালে ইয়াল্টা সম্মেলন, ১৯৪৫ সালে পটস্ডম সম্মেলন এবং ১৯৪৫ সালে সানফ্রান্সিসকো সম্মেলন অনুষ্ঠিত হয়। এসব সম্মেলনে পর্যায়ক্রমে জাতিসংঘ গঠনের কার্যক্রম সম্পন্ন করা হয়।সুতরাং বলতে পারি, উদ্দীপকে আমার পাঠ্যবইয়ের জাতিসংঘের কথা বলা হয়েছে, যা বিভিন্ন সম্মেলনের মাধ্যমে সম্পন্ন হয়।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে তোমার পাঠ্যবইয়ের কোন সংগঠনের কথা বলা হয়েছে? উক্ত সংগঠন তৈর…
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর