শেয়ারFacebookWhatsApp

উক্ত প্রতিষ্ঠানটির ব্যর্থতার দিকগুলো আলোচনা কর।

উত্তর: উদ্দীপকে জাতিসংঘের কথা বলা হয়েছে। প্রায় ৭ দশক পার করেছে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় এবং শক্তিশালী সংস্থা জাতিসংঘ। জাতিসংঘের এ দীর্ঘপথ পরিক্রমায় বহু সাফল্য থাকলেও এর ব্যর্থতার পাল্লাও হালকা নয়।১৯৪৮ সালে ফিলিস্তিন ভূখণ্ডের বৈধ অধিবাসীদেরকে বিতারিত করে একটি অবৈধ রাষ্ট্র ইসরাইল প্রতিষ্ঠিত হয়। ইসরাইলি বর্বরতা পৃথিবীর যেকোনো বর্বরতাকে হার মানায়। অথচ জাতিসংঘ এক্ষেত্রে নীরব দর্শকের ভূমিকা পালন করে আসছে দীর্ঘকাল ধরে। ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষায় কেবল কয়েকটি প্রস্তাব পাসের মাঝেই জাতিসংঘের ভূমিকা সীমাবদ্ধ আছে। ফিলিস্তিনি জনগণের ন্যায্য দাবি আদায়ের ক্ষেত্রে কিংবা ইসরাইলি হামলা বন্ধে জাতিসংঘ কোনোই পদক্ষেপ নেয়নি। এক্ষেত্রে জাতিসংঘের ভূমিকা অনেকটা বিমাতাসুলভ। আবার লেবাননের সমস্যা সমাধানে জাতিসংঘ কেবল একটি শান্তিরক্ষী বাহিনী গঠনের মধ্যেই সীমাবদ্ধ রেখেছে তার কর্মকাণ্ড। ইসরাইলের বিরুদ্ধে কোনো সামরিক ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। আফগান সমস্যা সমাধানে জাতিসংঘ যে ব্যর্থতা দেখিয়েছে তা নজিরবিহীন। রুশ আগ্রাসন এবং বিভিন্ন গোত্রের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিরসনে জাতিসংঘ কোনো ভূমিকা পালন করেনি আফগানিস্তানে। এছাড়াও ২০০১ সালে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে মার্কিন বাহিনী যখন আফগানিস্তান হামলা চালায়, জাতিসংঘ তাতে সম্মতি দিয়েছিল অথচ এ বিষয়ে পর্যাপ্ত তথ্য প্রমাণ ছিল না। ২০০৩ সালে ইরাকে ব্যাপক গণবিধ্বংসী অস্ত্র আছে বলে অভিযোগ করে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু জাতিসংঘের তদন্ত দল এর কোনো সত্যতা পায় না। অথচ জাতিসংঘকে সম্পূর্ণ উপেক্ষা করে এ অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র ইরাক আক্রমণ করে। সর্বশেষ রাশিয়া ইউক্রেন আক্রমণ করলেও জাতিসংঘ যুদ্ধ বন্ধের কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারেনি।উপর্যুক্ত বিষয়গুলো উক্ত সংস্থা অর্থাৎ জাতিসংঘের ব্যর্থতাকেই প্রমাণ করে।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

উক্ত প্রতিষ্ঠানটির ব্যর্থতার দিকগুলো আলোচনা কর।

উদ্দীপক

নওরীনের বাবা একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানে চাকরি করেন। বিশ্বে এক চরম সংকটের পর বিশ্বশান্তি প্রতিষ্ঠায় এ প্রতিষ্ঠানের জন্ম হয়। নানা সমস্যা ও প্রতিকূলতাকে অতিক্রম করে প্রতিষ্ঠানটি বিশ্বকে একই প্লাটফরমে ধারণ করে আছে।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2025

উত্তর

জাতিসংঘের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিভাগ নিরাপত্তা পরিষদ।

উত্তর

ভেটো (Veto) একটি ল্যাটিন শব্দ, যার অর্থ আমি এটা মানি না। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী সদস্য রাষ্ট্রের এ ভেটো (Veto) ক্ষমতা রয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ যেকোনো বিষয়ে আলোচনা ও প্রস্তাব গ্রহণ করার পূর্বে ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স, রাশিয়া ও চীনের সম্মতির প্রয়োজন হয়। যদি কোনো রাষ্ট্র কোনো বিষয়ের সিদ্ধান্তের ব্যাপারে ঐকমত্যে না আসতে পারে তখন ওই রাষ্ট্র এ ভেটো (Veto) ক্ষমতা প্রয়োগ করে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত সংগঠনটির সাথে আমার পাঠ্যবইয়ের যে আন্তর্জাতিক সংগঠনের সাদৃশ্য রয়েছে তা হলো জাতিসংঘ।বিশ্ব ইতিহাসে এক দুর্যোগময় পরিস্থিতিতে বিশ্বশান্তি ও নিরাপত্তার আশার আলো প্রজ্বলিত করে জাতিসংঘ জন্মলাভ করে। প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বশান্তি রক্ষা ও আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তির জন্য ১৯১৯ সালে লীগ অব নেশনস গঠিত হয়। কিন্তু ১৯৩৮ সালের মধ্যেই লীগের রাজনৈতিক অস্তিত্ব এক প্রকার বিলুপ্ত হয়ে যায়। একদিকে জাপান, ইতালি ও জার্মানির আক্রমণাত্মক কার্যকলাপ এবং অপরদিকে যৌথ নিরাপত্তার দায়বদ্ধতা পালনে ব্রিটেন ও ফ্রান্সের ব্যর্থতা, যুক্তরাষ্ট্রর বিচ্ছিন্ন থাকার নীতি এবং সোভিয়েত রাশিয়ার আন্তর্জাতিক সংগঠন থেকে বাইরে থাকার নীতি প্রভৃতি কারণে লীগের সমাধি হয়। ১৯৩৯ সালের মধ্যে বৃহৎ শক্তিবর্গ বিভিন্ন জোট গঠন করে দ্বিতীয়বারের মতো বিশ্বযুদ্ধে অবতীর্ণ হয়। স্বাভাবিকভাবেই এ দ্বিতীয় বিশ্বযুদ্ধের অধিকতর ধ্বংসলীলা প্রত্যক্ষ করে মানুষ আরও বেশি শঙ্কিত হয়ে ওঠে এবং ভবিষ্যৎ শান্তি প্রতিষ্ঠার জন্য চিন্তান্বিত হয়ে পড়ে। ফলে বিশ্ববাসী একটি সুসংগঠিত ও শক্তিশালী আন্তর্জাতিক সংস্থার প্রয়োজনীয়তা তীব্রভাবে অনুভব করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যেই মিত্রশক্তির নেতারা একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান গঠনের কথা ভাবতে থাকেন। তারা ১৯৪৫ সালের ফেব্রুয়ারি মাসে ইয়াল্টায় অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে নিরাপত্তা পরিষদের গঠন ও তার ভোটদান পদ্ধতি নিয়ে আলোচনা করেন। এ আলোচনার ভিত্তিতে ১৯৪৫ সালের ২৫ এপ্রিল আমেরিকার সানফ্রান্সিসকো শহরে এক বিশ্ব সম্মেলনে জাতিসংঘের সনদ উত্থাপিত হয়। পরিশেষে ১৯৪৫ সালের ২৪ অক্টোবর ৫১টি দেশ জাতিসংঘের সনদ স্বাক্ষর করে এবং এ চার্টার স্বাক্ষরিত হওয়ার সাথে সাথে জাতিসংঘ কার্যকরী রূপলাভ করে।

উত্তর

উদ্দীপকে জাতিসংঘের কথা বলা হয়েছে। প্রায় ৭ দশক পার করেছে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় এবং শক্তিশালী সংস্থা জাতিসংঘ। জাতিসংঘের এ দীর্ঘপথ পরিক্রমায় বহু সাফল্য থাকলেও এর ব্যর্থতার পাল্লাও হালকা নয়।১৯৪৮ সালে ফিলিস্তিন ভূখণ্ডের বৈধ অধিবাসীদেরকে বিতারিত করে একটি অবৈধ রাষ্ট্র ইসরাইল প্রতিষ্ঠিত হয়। ইসরাইলি বর্বরতা পৃথিবীর যেকোনো বর্বরতাকে হার মানায়। অথচ জাতিসংঘ এক্ষেত্রে নীরব দর্শকের ভূমিকা পালন করে আসছে দীর্ঘকাল ধরে। ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষায় কেবল কয়েকটি প্রস্তাব পাসের মাঝেই জাতিসংঘের ভূমিকা সীমাবদ্ধ আছে। ফিলিস্তিনি জনগণের ন্যায্য দাবি আদায়ের ক্ষেত্রে কিংবা ইসরাইলি হামলা বন্ধে জাতিসংঘ কোনোই পদক্ষেপ নেয়নি। এক্ষেত্রে জাতিসংঘের ভূমিকা অনেকটা বিমাতাসুলভ। আবার লেবাননের সমস্যা সমাধানে জাতিসংঘ কেবল একটি শান্তিরক্ষী বাহিনী গঠনের মধ্যেই সীমাবদ্ধ রেখেছে তার কর্মকাণ্ড। ইসরাইলের বিরুদ্ধে কোনো সামরিক ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। আফগান সমস্যা সমাধানে জাতিসংঘ যে ব্যর্থতা দেখিয়েছে তা নজিরবিহীন। রুশ আগ্রাসন এবং বিভিন্ন গোত্রের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিরসনে জাতিসংঘ কোনো ভূমিকা পালন করেনি আফগানিস্তানে। এছাড়াও ২০০১ সালে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে মার্কিন বাহিনী যখন আফগানিস্তান হামলা চালায়, জাতিসংঘ তাতে সম্মতি দিয়েছিল অথচ এ বিষয়ে পর্যাপ্ত তথ্য প্রমাণ ছিল না। ২০০৩ সালে ইরাকে ব্যাপক গণবিধ্বংসী অস্ত্র আছে বলে অভিযোগ করে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু জাতিসংঘের তদন্ত দল এর কোনো সত্যতা পায় না। অথচ জাতিসংঘকে সম্পূর্ণ উপেক্ষা করে এ অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র ইরাক আক্রমণ করে। সর্বশেষ রাশিয়া ইউক্রেন আক্রমণ করলেও জাতিসংঘ যুদ্ধ বন্ধের কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারেনি।উপর্যুক্ত বিষয়গুলো উক্ত সংস্থা অর্থাৎ জাতিসংঘের ব্যর্থতাকেই প্রমাণ করে।
HSCHistory 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।