শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে ফারুক সাহেবের কর্মকান্ড পাঠ্যবইয়ের কোন কর্মকান্ডের সাথে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে ফারুক সাহেবের কর্মকান্ড পাঠ্যবাইয়ের জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমের সাথে সাদৃশ্যপূর্ণ।জাতিসংঘের প্রধান উদ্দেশ্যগুলোর মধ্যে অন্যতম হলো সংঘাত নিরসন, শান্তিপ্রতিষ্ঠা এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন নিশ্চিত করা। জাতিসংঘ বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষার উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন দেশে শান্তি মিশন প্রেরণ করে থাকে। যদি কোথাও কোনো দেশের মধ্যে কোনো প্রকার বিশৃঙ্খলা দেখা দেয় অথবা যদি সদস্য কোনো রাষ্ট্রের মধ্যে দ্বন্দ্ব লাগে তবে তা নিরসনের জন্য জাতিসংঘ কাজ করে থাকে। জাতিসংঘ এই ক্ষেত্রে দেশ দুটিকে সংঘাত নিরসনের জন্য বলে, যদি দেশ দুটি না শুনে তবে সেখানে শান্তিরক্ষী বাহিনী প্রেরণ করা হয়। ফলে সংঘাতময় দেশ দুটির মধ্যে শান্তি ফিরে আসে। এছাড়া জাতিসংঘ দারিদ্র ও বেকারত্ব দূরীকরণে ভূমিকা রেখে যাচ্ছেন, যা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) সাথে কাজ করছে।উদ্দীপকে তারাগঞ্জ ও বদরগঞ্জ এলাকার লোকজনের মধ্যে খেলা নিয়ে বিবাদ চলছিল এতে করে তাদের মধ্যে ব্যবসা-বাণিজ্যে বন্ধ হয়ে পড়ে। একপর্যায়ে কিছু ব্যক্তির অনুরোধে জনাব ফারুক সাহেব সমস্যার সমাধান করেন এবং এলাকার দারিদ্র্য, বেকারত্ব ও নিরপেক্ষতা দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যা আমার পাঠ্যবইয়ের জাতিসংঘের কার্যক্রমের সাথে মিলে।তাই বলতে পারি, উদ্দীপকের ফারুক সাহেবের কর্মকাণ্ড পাঠ্যবইয়ের জাতিসংঘের কার্যক্রমের সাথে সাদৃশ্য রয়েছে।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে ফারুক সাহেবের কর্মকান্ড পাঠ্যবইয়ের কোন কর্মকান্ডের সাথে সা…

উদ্দীপক

একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে তারাগঞ্জ ও বদরগঞ্জ এলাকার লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। এতে দুই এলাকার মানুষের ব্যবসা-বাণিজ্য ও জীবনযাত্রা স্থবির হয়ে পড়ে। একপর্যায়ে কিছু মানুষ অত্র এলাকার সৎ ও ধনী ব্যবসায়ী ফারুক সাহেবের সাহায্য প্রার্থনা করলে তিনি সমস্যার সমাধান করেন এবং এলাকার দারিদ্র্য, বেকারত্ব ও নিরপেক্ষতা দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী · 2025

উত্তর

UNESCO শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির প্রসার ও উন্নয়নের মাধ্যমে মানুষের জীবন মানের উন্নয়ন ঘটায়।

উত্তর

জাতিসংঘের ৬টি মূল অঙ্গ সংগঠনের একটি হচ্ছে নিরাপত্তা পরিষদ বা Security council। এ পরিষদের সদস্যসংখ্যা ১৫টি দেশ। এর মধ্যে ৫টি দেশ স্থায়ী। দেশগুলো হলো যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া ও চীন। বাকি ১০টি দেশ অস্থায়ী। এ দশটি দেশ জাতিসংঘের সদস্যভুক্ত দেশসমূহ থেকে ২ বছরের জন্য সাধারণ পরিষদ কর্তৃক নির্বাচিত হয়। নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত গ্রহণের জন্য ৫টি স্থায়ী সদস্যের ভেটো ক্ষমতা রয়েছে। নিরাপত্তা পরিষদের প্রধান কাজ হচ্ছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা। আন্তর্জাতিক শান্তি বিপন্ন হতে পারে এরূপ যেকোনো ঘটনা সম্পর্কে তদন্ত করার অধিকার নিরাপত্তা পরিষদের রয়েছে। শান্তি স্থাপনের জন্য আলোচনা, মধ্যস্থতা, আপস-মীমাংসা অথবা যেকোনো উপায়ে শান্তিপূর্ণ সমাধান করার অধিকার নিরাপত্তা পরিষদের ক্ষমতার অন্তর্ভুক্ত।

উত্তর

উদ্দীপকে ফারুক সাহেবের কর্মকান্ড পাঠ্যবাইয়ের জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমের সাথে সাদৃশ্যপূর্ণ।জাতিসংঘের প্রধান উদ্দেশ্যগুলোর মধ্যে অন্যতম হলো সংঘাত নিরসন, শান্তিপ্রতিষ্ঠা এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন নিশ্চিত করা। জাতিসংঘ বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষার উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন দেশে শান্তি মিশন প্রেরণ করে থাকে। যদি কোথাও কোনো দেশের মধ্যে কোনো প্রকার বিশৃঙ্খলা দেখা দেয় অথবা যদি সদস্য কোনো রাষ্ট্রের মধ্যে দ্বন্দ্ব লাগে তবে তা নিরসনের জন্য জাতিসংঘ কাজ করে থাকে। জাতিসংঘ এই ক্ষেত্রে দেশ দুটিকে সংঘাত নিরসনের জন্য বলে, যদি দেশ দুটি না শুনে তবে সেখানে শান্তিরক্ষী বাহিনী প্রেরণ করা হয়। ফলে সংঘাতময় দেশ দুটির মধ্যে শান্তি ফিরে আসে। এছাড়া জাতিসংঘ দারিদ্র ও বেকারত্ব দূরীকরণে ভূমিকা রেখে যাচ্ছেন, যা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) সাথে কাজ করছে।উদ্দীপকে তারাগঞ্জ ও বদরগঞ্জ এলাকার লোকজনের মধ্যে খেলা নিয়ে বিবাদ চলছিল এতে করে তাদের মধ্যে ব্যবসা-বাণিজ্যে বন্ধ হয়ে পড়ে। একপর্যায়ে কিছু ব্যক্তির অনুরোধে জনাব ফারুক সাহেব সমস্যার সমাধান করেন এবং এলাকার দারিদ্র্য, বেকারত্ব ও নিরপেক্ষতা দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যা আমার পাঠ্যবইয়ের জাতিসংঘের কার্যক্রমের সাথে মিলে।তাই বলতে পারি, উদ্দীপকের ফারুক সাহেবের কর্মকাণ্ড পাঠ্যবইয়ের জাতিসংঘের কার্যক্রমের সাথে সাদৃশ্য রয়েছে।

উত্তর

দারিদ্র্য, বেকারত্ব ও নিরক্ষরতা দূরীকরণে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়।জাতিসংঘ মানবকল্যাণ তথা বিশ্বের শান্তি প্রতিষ্ঠা, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে ১৯৪৫ সালে প্রতিষ্ঠা লাভ করে। জাতিসংঘ বিশ্বের দারিদ্র্য, বেকারত্ব ও নিরক্ষরতা দূর করার জন্য কাজ করে যাচ্ছে। দারিদ্র্য ও বেকারত্ব দূর করার জন্য এটি বিভিন্ন ধরনের কার্যক্রম পালন করে। জাতিসংঘের অধীনস্ত আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল উন্নয়নশীল দেশের দারিদ্র্য ও প্রান্তিক চাষিদের জন্য ঋণদানের ব্যবস্থা করে। এর আওতায় কোটি কোটি লোক উপকৃত হচ্ছে। জাতিসংঘ দারিদ্র্য ও বেকারত্ব দূর করার জন্য (SDG) প্রকল্প গ্রহণ করেছে। এর মাধ্যমে তার সকল সদস্য দেশগুলোর মধ্যে দারিদ্র্য দূর ও বেকারত্ব দূর করার জন্য কাজ করে যাচ্ছে। এছাড়াও জাতিসংঘ বিশ্ব থেকে নিরক্ষরতা দূর করার জন্য কাজ করে যাচ্ছে।উপর্যুক্ত আলোচনার আলোকে বলা যায় যে, দারিদ্র্য, বেকারত্ব ও নিরক্ষরতা দূরীকরণের জন্য জাতিসংঘ বিশ্বব্যাপী প্রশংসনীয় হয়ে আসছে।
HSCHistory 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।