তুমি কি মনে কর উক্ত সংগঠনটির কাঠামোগত দুর্বলতা কাটানোর জন্য যথাযথ সংস্কার প্রয়োজন তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: হ্যাঁ, আমি মনে করি, উক্ত সংগঠন তথা জাতিসংঘ কাঠামোগত দুর্বলতা কাটানোর জন্য যথাযথ সংস্কার প্রয়োজন। যেমন-প্রতিষ্ঠালগ্ন থেকেই জাতিসংঘ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সফলতার সঙ্গে কাজ করে গেলেও কিছু কিছু ক্ষেত্রে এর ব্যর্থতার চিত্র ফুটে ওঠে। এই ব্যর্থতাগুলো সমাধান করতে যথাযথ সংস্কার প্রয়োজন।প্রথমত, বৃহৎ শক্তির স্বার্থ রক্ষা করতে গিয়ে অন্যান্য ছোট দেশগুলো তাদের অধিকার থেকে বঞ্চিত হয়। ফলে দেখা যায় জাতিসংঘ তেমন ভূমিকা রাখতে পারে না। এর জন্য দরকার সকল রাষ্ট্রের সমান অধিকার যাতে বজায় থাকে তেমনি নীতিমালা তৈরি করা।দ্বিতীয়ত, জাতিসংঘের কাঠামোগত দুর্বলতা দূর করতে হবে। এতে জাতিসংঘের পরিধি বৃদ্ধি পাবে। ফলে জাতিসংঘ সব জায়গায় কাজ করতে পারবে। তৃতীয়ত, বিশ্ব প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। ফলে পরিবর্তনশীলতার সাথে মিল রেখে জাতিসংঘের আইন নিয়মনীতি প্রচলন করা যাতে সেখানে জাতিসংঘ তার কার্যাবলি প্রয়োগ করতে পারেন।সুতরাং বলতে পারি, উক্ত সংগঠনের তথা জাতিসংঘের কাঠামোগত দুর্বলতা কাটানোর জন্য যথাযথ সংস্কার প্রয়োজন।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
তুমি কি মনে কর উক্ত সংগঠনটির কাঠামোগত দুর্বলতা কাটানোর জন্য যথাযথ স…
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর