শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন সংগঠনের মিল রয়েছে? উক্ত সংগঠনটির সফলতা তুলে ধর।

উত্তর: উদ্দীপকের সাথে আমার পাঠ্যবইয়ের জাতিসংঘ নামক সংগঠনের মিল রয়েছে। ১৯৪৫ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত জাতিসংঘ বিশ্বের অনেক সমস্যার শান্তিপূর্ণ সমাধান দিয়েছে। যেমন-লেবানন-সিরিয়ার অভিযোগের মীমাংসা: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সিরিয়া ও লেবাননে ইংরেজ ও ফরাসি সৈন্য মোতায়েন করা হয়। কিন্তু যুদ্ধ শেষ হলে ইংরেজ-ফরাসি সৈন্য অপসারিত না হলে সিরিয়া ও লেবানন জাতিসংঘের কাছে অভিযোগ উত্থাপন করে। ফলে জাতিসংঘের সহায়তায় ইংরেজ ও ফরাসি সৈন্য অপসারণ করা হয়। কাশ্মীর সমস্যার সমাধান: ১৯৪৭ সালে ভারত বিভক্তির পর কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। ১৯৪৮ সালে নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাশের মাধ্যমে এর সাময়িক অবসান ঘটে।কোরিয়া সমস্যার সমাধান: ১৯৫০ সালে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে যুদ্ধ শুরু হলে জাতিসংঘের হস্তক্ষেপে খুব দ্রুত এ যুদ্ধের অবসান হয়।সুয়েজ সংকট সমাধান: ১৯৫৬ সালে মিশরের প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের সুয়েজ খাল জাতীয়করণ করলে ব্রিটেন মিশর আক্রমণ করে। কিন্তু জাতিসংঘের সহায়তায় অচিরেই এর সমাধান হয়।ইরাক-কুয়েত দ্বন্দ্বের অবসান: ইরাক ১৯৯১ সালে কুয়েত আক্রমণ করলে জাতিসংঘ ইরাককে সৈন্য-প্রত্যাহারের নির্দেশ দেয়। কিন্তু ইরাক তাতে কর্ণপাত না করলে জাতিসংঘের প্রচেষ্টায়, সম্মিলিত বাহিনী কুয়েত থেকে ইরাকি সৈন্য হটিয়ে দেয়। আফগান সমস্যার সমাধান: ১৯৭৯ সালে আফগানিস্তানে সোভিয়েত সৈন্য অবতরণ করলে জাতিসংঘের প্রচেষ্টায় সোভিয়েত সৈন্য অপসারণ করা হয়।পরিশেষে বলা যায়, বিশ্বশান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় জাতিসংঘের কার্যকরী পদক্ষেপ না থাকলেও অনেক ক্ষেত্রে জাতিসংঘ অনেক রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটিয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠার পথকে সুগম করেছে।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন সংগঠনের মিল রয়েছে? উক্ত সংগঠনটি…

উদ্দীপক

'ক' নামক একটি আন্তর্জাতিক সংগঠন অনগ্রসর রাষ্ট্রসমূহের জনগোষ্ঠীকে আর্থসামাজিক, সাংস্কৃতিক, স্বাস্থ্য, কারিগরিসহ নানাভাবে সাহায্য করে। এছাড়াও মানবাধিকার, নারীর অধিকার, শিশু অধিকার বাস্তবায়নে সংস্থাটি সর্বদাই অগ্রণী ভূমিকা পালন করে। কিন্তু বর্তমান বিশ্বে চলমান অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুতে স্থায়ী সমাধান দিতে ব্যর্থ হচ্ছে।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2025

উত্তর

মিখাইল গর্বাচেভ ছিলেন সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট।

উত্তর

সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা প্রশমন এবং বোঝাপড়ার মাধ্যমে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার একটি পরিবেশ হলো দাঁতাত। স্নায়ুযুদ্ধের অবসান প্রক্রিয়ায় দাঁতাত সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।

উত্তর

উদ্দীপকের সাথে আমার পাঠ্যবইয়ের জাতিসংঘ নামক সংগঠনের মিল রয়েছে। ১৯৪৫ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত জাতিসংঘ বিশ্বের অনেক সমস্যার শান্তিপূর্ণ সমাধান দিয়েছে। যেমন-লেবানন-সিরিয়ার অভিযোগের মীমাংসা: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সিরিয়া ও লেবাননে ইংরেজ ও ফরাসি সৈন্য মোতায়েন করা হয়। কিন্তু যুদ্ধ শেষ হলে ইংরেজ-ফরাসি সৈন্য অপসারিত না হলে সিরিয়া ও লেবানন জাতিসংঘের কাছে অভিযোগ উত্থাপন করে। ফলে জাতিসংঘের সহায়তায় ইংরেজ ও ফরাসি সৈন্য অপসারণ করা হয়। কাশ্মীর সমস্যার সমাধান: ১৯৪৭ সালে ভারত বিভক্তির পর কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। ১৯৪৮ সালে নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাশের মাধ্যমে এর সাময়িক অবসান ঘটে।কোরিয়া সমস্যার সমাধান: ১৯৫০ সালে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে যুদ্ধ শুরু হলে জাতিসংঘের হস্তক্ষেপে খুব দ্রুত এ যুদ্ধের অবসান হয়।সুয়েজ সংকট সমাধান: ১৯৫৬ সালে মিশরের প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের সুয়েজ খাল জাতীয়করণ করলে ব্রিটেন মিশর আক্রমণ করে। কিন্তু জাতিসংঘের সহায়তায় অচিরেই এর সমাধান হয়।ইরাক-কুয়েত দ্বন্দ্বের অবসান: ইরাক ১৯৯১ সালে কুয়েত আক্রমণ করলে জাতিসংঘ ইরাককে সৈন্য-প্রত্যাহারের নির্দেশ দেয়। কিন্তু ইরাক তাতে কর্ণপাত না করলে জাতিসংঘের প্রচেষ্টায়, সম্মিলিত বাহিনী কুয়েত থেকে ইরাকি সৈন্য হটিয়ে দেয়। আফগান সমস্যার সমাধান: ১৯৭৯ সালে আফগানিস্তানে সোভিয়েত সৈন্য অবতরণ করলে জাতিসংঘের প্রচেষ্টায় সোভিয়েত সৈন্য অপসারণ করা হয়।পরিশেষে বলা যায়, বিশ্বশান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় জাতিসংঘের কার্যকরী পদক্ষেপ না থাকলেও অনেক ক্ষেত্রে জাতিসংঘ অনেক রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটিয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠার পথকে সুগম করেছে।

উত্তর

বিশ্বজুড়ে জাতিসংঘের সফলতা থাকলেও কিছু ব্যর্থতার চিত্র ফুটে ওঠে। বিভিন্ন বৃহৎ শক্তির স্বার্থ, কাঠামোগত দুর্বলতা, বিশ্ব পরিস্থিতির পরিবর্তনশীলতা জাতিসংঘের ব্যর্থতার জন্য মূলত দায়ী। যেমন-১. প্যালেস্টাইন সমস্যা: প্যালেস্টাইন সমস্যা সমাধানে জাতিসংঘ ব্যর্থতার পরিচয় দিয়েছে। এমনকি বর্বর ইসরাইলিদের নির্মম নির্যাতন ও আগ্রাসনের বিরুদ্ধে কার্যকরী কোনো নিন্দা প্রস্তাবও পাস করতে সমর্থ হয়নি জাতিসংঘ। অসহায় ফিলিস্তিনিদের কান্না ও বুলেটে ঝাঁজরা হওয়া মৃতদেহ জাতিসংঘের ঘুম ভাঙাতে পারেনি বৃহৎ শক্তিগুলোর হস্তক্ষেপের কারণে।২. দক্ষিণ আফ্রিকা সংকট: দক্ষিণ আফ্রিকার সংকট সমাধানে জাতিসংঘ কেবল প্রস্তাব করেই যেন দায়িত্ব শেষ করেছে, কার্যকরী কোনো ব্যবস্থা নিতে পারেনি।৩. লেবানন সংকট: মধ্যপ্রাচ্যের লেবানন সংকট নিরসনে জাতিসংঘ কেবল শান্তি বাহিনী গঠন করেই এর দায়িত্ব শেষ করেছে। ইসরাইলের বিরুদ্ধে কোনো সামরিক ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। ৪. নিরস্ত্রীকরণ ব্যর্থতা: জাতিসংঘ নিরস্ত্রীকরণের ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করলেও সদস্যরাষ্ট্রসমূহ বিশেষ করে দুই পরাশক্তির মধ্যকার অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করতে সমর্থ হয়নি। ৫. মানবাধিকার সংরক্ষণে ব্যর্থতা: জাতিসংঘ ১৯৪৮ সালে মানবাধিকার বিষয়ে সর্বজনীন ঘোষণা দিলেও অনেক রাষ্ট্র আজও তা অমান্য করে চলেছে। ৬. অর্থনৈতিক ব্যর্থতা: জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এবং এর বিভিন্ন এজেন্সির মাধ্যমে উন্নয়নশীল রাষ্ট্রসমূহের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে তৎপর হলেও বৃহৎ রাষ্ট্রসমূহের চাপে এ ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হয়েছে।উপযুক্ত কারণগুলো ছাড়াও আরও বিভিন্ন কারণে জাতিসংঘ প্রশ্নবিদ্ধ হচ্ছে।
HSCHistory 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।