উদ্দীপকের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন সংগঠনের কার্যক্রমের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সাথে আমার পাঠ্যবইয়ের জাতিসংঘের কার্যক্রমের সাদৃশ্য রয়েছে। জাতিসংঘ ৬টি অঙ্গ সংগঠনের সমন্বয়ে গঠিত। এ অঙ্গ সংগঠনগুলো হলো- সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, অছি পরিষদ, আন্তর্জাতিক আদালত ও সচিবালয়। জাতিসংঘের সব সদস্য রাষ্ট্র অর্থাৎ ১৯৩টি রাষ্ট্র সাধারণ পরিষদের সদস্য। প্রতিটি সদস্য দেশের ৫ জন করে প্রতিনিধির সমন্বয়ে সাধারণ পরিষদ গঠিত। জাতিসংঘের সবচেয়ে প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ সংগঠন হলো নিরাপত্তা পরিষদ। এ পরিষদ ১০টি অস্থায়ী ও ৫টি স্থায়ী সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত। ১০টি অস্থায়ী সদস্য রাষ্ট্র দুই বছরের জন্য সাধারণ পরিষদ কর্তৃক নির্বাচিত হয়। বিশ্বের সর্বত্র মানবজাতির জীবনযাত্রার মানোন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষার প্রসার, স্বাস্থ্য সেবাদান এবং মানবাধিকার বাস্তবায়ন করার লক্ষ্যে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ গঠিত হয়েছে। অছি পরিষদ বর্তমানে প্রায় বিলুপ্ত। জাতিসংঘের প্রধান বিচারালয় হচ্ছে আন্তর্জাতিক বিচারালয়। এটি ১৫ জন বিচারক নিয়ে গঠিত। আর সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য একটি সচিবালয় বা সদর দপ্তর আছে। এটি আমেরিকার নিউইয়র্ক শহরে অবস্থিত। জাতিসংঘের প্রধান হলেন মহাসচিব। উপযুক্ত আলোচনার আলোকে বলতে পারি যে, উদ্দীপকে উল্লিখিত আন্তর্জাতিক সংস্থার সাথে আমার পঠিত আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘের সাদৃশ্য রয়েছে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন সংগঠনের কার্যক্রমের সাদৃশ্য রয়ে…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর