শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে তোমার পাঠ্যবইয়ের কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ইঙ্গিত পাওয়া যায়? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে আমার পাঠ্যবইয়ের যে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ইঙ্গিত পাওয়া যায় তা হলো জাতিসংঘের অঙ্গসংগঠন তথা আন্তর্জাতিক আদালত । দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা দেখে মানুষ বিশ্বশান্তি রক্ষায় একটি আন্তর্জাতিক সংস্থার প্রয়োজনীয়তা উপলদ্ধি করে, যা থেকে, জন্ম জাতিসংঘের। জাতিসংঘ বিভিন্ন দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে প্রায় সাত দশক ধরে। বিভিন্ন সমস্যা সমাধানের জন্য এবং কার্যাবলি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য জাতিসংঘের ৬টি মূল 'অঙ্গ সংস্থা এবং অনেকগুলো বিশেষায়িত প্রতিষ্ঠান আছে। আন্তর্জাতিক বিচার আদালত হলো জাতিসংঘের ৬টি মূল সংস্থার একটি, যা আন্তর্জাতিক বিরোধ নিরসনে কাজ করে। নেদারল্যাণ্ডের হেগ শহরে এর সদর দপ্তর অবস্থিত। উদ্দীপকে বাংলাদেশ-মায়ানমারের মধ্যে সমুদ্রসীমা বহুদিন ধরে বিদ্যমান। কিন্তু সম্প্রতি একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান বিষয়টিকে সমাধান করে একটি স্থায়ী দিকনির্দেশনা প্রদান করে; যা উভয় দেশের মধ্যে শান্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্দীপকের দেশ দুটির সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি করে যে আন্তর্জাতিক সংগঠন তা হলো আন্তর্জাতিক আদালত।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে তোমার পাঠ্যবইয়ের কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ইঙ্গিত পাওয…

উদ্দীপক

বাংলাদেশ-মায়ানমারের মধ্যে সমুদ্রসীমা বহুদিন ধরে বিদ্যমান। কিন্তু সম্প্রতি একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান বিষয়টিকে সমাধান করে একটি স্থায়ী দিকনির্দেশনা প্রদান করে; যা উভয় দেশের মধ্যে শান্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বরিশাল সরকারি মহিলা কলেজ · 2025

উত্তর

জাতিসংঘের প্রথম মহাসচিব ট্রিগভেলি।

উত্তর

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ১৯৪১ সালে যখন হিটলার সোভিয়েত ইউনিয়ন এবং জাপান মার্কিন যুক্তরাষ্ট্রের পার্লহারবার আক্রমণ করে তখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রুজভেল্ট এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী চার্চিল আটলান্টিক মহাসাগরে যুদ্ধ জাহাজে এক গোপন বৈঠকে মিলিত হন। উভয় নেতা একটি সনদে স্বাক্ষর করেন, যা ইতিহাসে আর্টলান্টিক সনদ বা আটলান্টিক চার্টার নামে পরিচিত। যুদ্ধসংক্রান্ত বিষয়ে বৈঠক হলেও যুদ্ধ বন্ধ এবং আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার বিষয়টিও এতে গুরুত্ব পায়, যা পরবর্তী পর্যায়ে জাতিসংঘ প্রতিষ্ঠার ভিত্তি হিসেবে কাজ করে ।

উত্তর

উদ্দীপকে আমার পাঠ্যবইয়ের যে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ইঙ্গিত পাওয়া যায় তা হলো জাতিসংঘের অঙ্গসংগঠন তথা আন্তর্জাতিক আদালত । দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা দেখে মানুষ বিশ্বশান্তি রক্ষায় একটি আন্তর্জাতিক সংস্থার প্রয়োজনীয়তা উপলদ্ধি করে, যা থেকে, জন্ম জাতিসংঘের। জাতিসংঘ বিভিন্ন দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে প্রায় সাত দশক ধরে। বিভিন্ন সমস্যা সমাধানের জন্য এবং কার্যাবলি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য জাতিসংঘের ৬টি মূল 'অঙ্গ সংস্থা এবং অনেকগুলো বিশেষায়িত প্রতিষ্ঠান আছে। আন্তর্জাতিক বিচার আদালত হলো জাতিসংঘের ৬টি মূল সংস্থার একটি, যা আন্তর্জাতিক বিরোধ নিরসনে কাজ করে। নেদারল্যাণ্ডের হেগ শহরে এর সদর দপ্তর অবস্থিত। উদ্দীপকে বাংলাদেশ-মায়ানমারের মধ্যে সমুদ্রসীমা বহুদিন ধরে বিদ্যমান। কিন্তু সম্প্রতি একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান বিষয়টিকে সমাধান করে একটি স্থায়ী দিকনির্দেশনা প্রদান করে; যা উভয় দেশের মধ্যে শান্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্দীপকের দেশ দুটির সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি করে যে আন্তর্জাতিক সংগঠন তা হলো আন্তর্জাতিক আদালত।

উত্তর

উক্ত প্রতিষ্ঠান অর্থাৎ আন্তর্জাতিক আদালত দায়িত্ব পালনে যথাযথ ভূমিকা পালন করেছিল বলে আমি মনে করি। আন্তর্জাতিক বিচার আদালত প্রতিষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক বিরোধের নিষ্পত্তি করার জন্য। যেকোনো দুটি দেশের মধ্যকার সমস্যা বা বিরোধ নিষ্পত্তি করা এর কাজ। এছাড়াও আন্তর্জাতিক ক্ষেত্রে কারোর স্বার্থহানি ঘটলে কিংবা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর বিচার করাও এর কাজ। নেদারল্যান্ডের হেগ ভিত্তিক এ সংস্থাটি বিশ্ব শান্তির জন্য হুমকি হতে পারে এরূপ বহু সমস্যার সমাধান করে ইতোমধ্যে বিশ্বশান্তি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এ আদালতের দেওয়া রায় কার্যকর করার দায়িত্ব নিরাপত্তা পরিষদের। নিরাপত্তা পরিষদ প্রয়োজনে শক্তি প্রয়োগ করে এ রায় কার্যকর করে থাকে। বিশ্বের বিভিন্ন দেশের মধ্যকার বিরোধ নিরসনে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে এর ভূমিকা হয়েছে। এর দেওয়া রায়ের ফলে বেশ কিছু সমস্যার সমাধান উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে, যা বিশ্বকে আসন্ন যুদ্ধ বা সমস্যা থেকে রক্ষা করেছে । সুতরাং বলা যায়, বাংলাদেশ-মায়ানমারের সমুদ্রসীমা নিয়ে বিরোধ ছিল বহুদিন ধরে। কিন্তু সম্প্রতি আন্তর্জাতিক আদালত বিষয়টি সমাধান করে একটি স্থায়ী নির্দেশনা প্রদান করে, যা উভয় দেশের মধ্যে শান্তি স্থাপনের মধ্যদিয়ে যথাযথ ভূমিকা পালনের বিষয়টি স্পষ্ট হয়েছে।
HSCHistory 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।