শেয়ারFacebookWhatsApp

জাতিসংঘের প্রধান অঙ্গসমূহ কী কী? নিরাপত্তা পরিষদের গুরুত্ব আলোচনা কর।

উত্তর: জাতিসংঘের প্রধান অঙ্গসংস্থা ৬টি। এগুলো হলো-১. সাধারণ পরিষদ;২. নিরাপত্তা পরিষদ;৩. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ;৪. অছি পরিষদ,৫. আন্তর্জাতিক বিচারালয় এবং৬. সচিবালয়।ছয়টি অঙ্গসংস্থার মধ্যে অন্যতম হলো নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদ জাতিসংঘের মূল বিভাগ। এটি জাতিসংঘের শাসন বিভাগস্বরূপ। নিরাপত্তা পরিষদ মোট ১৫টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত। এর মধ্যে ৫টি স্থায়ী বাকি ১০টি অস্থায়ী।বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষার মূল দায়িত্ব জাতিসংঘের নিরাপত্তা পরিষদের। এ পরিষদ আলাপ আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক বিরোধ মীমাংসার চেষ্টা করে। আগ্রাসী রাষ্ট্রের বিরুদ্ধে অর্থনৈতিক ও কূটনৈতিক অবরোধ দিতে পারে এ পরিষদ। এ চেষ্টা ব্যর্থ হলে সামরিক শক্তি প্রয়োগ করার ক্ষমতা আছে জাতিসংঘের এ পরিষদে। কোথাও শান্তি স্থাপনের জন্য শান্তিরক্ষী বাহিনী প্রেরণের ব্যবস্থা করে থাকে এই পরিষদ।মোটকথা, আন্তর্জাতিক শান্তি ও সম্প্রীতি রক্ষার লক্ষ্যে প্রয়োজনীয় সকল কাজ জাতিসংঘের নিরাপত্তা পরিষদ করে বলে এ পরিষদের গুরুত্ব সবচেয়ে বেশি।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

জাতিসংঘের প্রধান অঙ্গসমূহ কী কী? নিরাপত্তা পরিষদের গুরুত্ব আলোচনা কর।

উদ্দীপক

লন্ডন ঘোষণা → আটলান্টিক সম্মেলন → ওয়াশিংটন → মস্কো সম্মেলন → তেহরান সম্মেলন → ইয়ান্টো সম্মেলন → পটর্সডম সম্মেলন → ?

রংপুর সরকারি কলেজ · 2025

উত্তর

রুজভেল্ট আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন।

উত্তর

প্রশ্নবোধক চিহ্নে সানফ্রান্সিসকো সম্মেলন হবে। সানফ্রান্সিসকো সম্মেলনের মাধ্যমে জাতিসংঘ পূর্ণাঙ্গভাবে আত্মপ্রকাশ করে। এই সম্মেলনে ৫০টি দেশ অংশগ্রহণ করে। তারা সেখানে জাতিসংঘ সনদে স্বাক্ষর করে। ফলে জাতিসংঘের আবির্ভাব ঘটে এই সম্মেলনের মধ্য দিয়ে।

উত্তর

জাতিসংঘের প্রধান অঙ্গসংস্থা ৬টি। এগুলো হলো-১. সাধারণ পরিষদ;২. নিরাপত্তা পরিষদ;৩. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ;৪. অছি পরিষদ,৫. আন্তর্জাতিক বিচারালয় এবং৬. সচিবালয়।ছয়টি অঙ্গসংস্থার মধ্যে অন্যতম হলো নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদ জাতিসংঘের মূল বিভাগ। এটি জাতিসংঘের শাসন বিভাগস্বরূপ। নিরাপত্তা পরিষদ মোট ১৫টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত। এর মধ্যে ৫টি স্থায়ী বাকি ১০টি অস্থায়ী।বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষার মূল দায়িত্ব জাতিসংঘের নিরাপত্তা পরিষদের। এ পরিষদ আলাপ আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক বিরোধ মীমাংসার চেষ্টা করে। আগ্রাসী রাষ্ট্রের বিরুদ্ধে অর্থনৈতিক ও কূটনৈতিক অবরোধ দিতে পারে এ পরিষদ। এ চেষ্টা ব্যর্থ হলে সামরিক শক্তি প্রয়োগ করার ক্ষমতা আছে জাতিসংঘের এ পরিষদে। কোথাও শান্তি স্থাপনের জন্য শান্তিরক্ষী বাহিনী প্রেরণের ব্যবস্থা করে থাকে এই পরিষদ।মোটকথা, আন্তর্জাতিক শান্তি ও সম্প্রীতি রক্ষার লক্ষ্যে প্রয়োজনীয় সকল কাজ জাতিসংঘের নিরাপত্তা পরিষদ করে বলে এ পরিষদের গুরুত্ব সবচেয়ে বেশি।

উত্তর

আন্তর্জাতিক আদালতের মূল কাজ হলো আন্তর্জাতিক বিরোধের নিষ্পত্তি কর।আন্তর্জাতিক বিচার আদালত প্রতিষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক বিরোধের নিষ্পত্তি করার জন্য। যেকোনো দুটি দেশের মধ্যকার সমস্যা বা বিরোধ নিষ্পত্তি করা এর কাজ। এছাড়া, আন্তর্জাতিক ক্ষেত্রে কারও স্বার্থ হানি ঘটলে কিংবা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর বিচার করাও এর কাজ। নেদারল্যান্ডের হেগভিত্তিক এ সংস্থাটি বিশ্ব শান্তির জন্য হুমকি হতে পারে এরূপ বহু সমস্যার সমাধান করে ইতোমধ্যে বিশ্বশান্তি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এ আদালতের দেওয়া রায় কার্যকর করার দায়িত্ব নিরাপত্তা পরিষদের। নিরাপত্তা পরিষদ প্রয়োজনে শক্তি প্রয়োগ করে এ রায় কার্যকর করে থাকে। বিশ্বের বিভিন্ন দেশের মধ্যকার বিরোধ নিরসনে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে এর ভূমিকা সবার নিকট প্রশংসিত হয়েছে। এর দেওয়া রায়ের ফলে 'বেশকিছু সমস্যার সমাধান উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে, যা বিশ্বকে আসন্ন যুদ্ধ থেকে রক্ষা করেছে।পরিশেষে বলা যায়, আন্তর্জাতিক আদালত পারস্পরিক দ্বন্দ্ব-সংঘাতগ্রস্ত দেশ বা বিবদমান গোষ্ঠীর সমস্যা সমাধানে আজও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।
HSCHistory 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।