উক্ত প্রতিষ্ঠান কী দায়িত্ব পালনে যথাযথ ভুমিকা পালন করেছিল? পাঠ্যবইয়ের আলোকে তোমার মতামত দাও ।
উত্তর: উক্ত প্রতিষ্ঠান অর্থাৎ আন্তর্জাতিক আদালত দায়িত্ব পালনে যথাযথ ভূমিকা পালন করেছিল বলে আমি মনে করি। আন্তর্জাতিক বিচার আদালত প্রতিষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক বিরোধের নিষ্পত্তি করার জন্য। যেকোনো দুটি দেশের মধ্যকার সমস্যা বা বিরোধ নিষ্পত্তি করা এর কাজ। এছাড়াও আন্তর্জাতিক ক্ষেত্রে কারোর স্বার্থহানি ঘটলে কিংবা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর বিচার করাও এর কাজ। নেদারল্যান্ডের হেগ ভিত্তিক এ সংস্থাটি বিশ্ব শান্তির জন্য হুমকি হতে পারে এরূপ বহু সমস্যার সমাধান করে ইতোমধ্যে বিশ্বশান্তি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এ আদালতের দেওয়া রায় কার্যকর করার দায়িত্ব নিরাপত্তা পরিষদের। নিরাপত্তা পরিষদ প্রয়োজনে শক্তি প্রয়োগ করে এ রায় কার্যকর করে থাকে। বিশ্বের বিভিন্ন দেশের মধ্যকার বিরোধ নিরসনে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে এর ভূমিকা হয়েছে। এর দেওয়া রায়ের ফলে বেশ কিছু সমস্যার সমাধান উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে, যা বিশ্বকে আসন্ন যুদ্ধ বা সমস্যা থেকে রক্ষা করেছে । সুতরাং বলা যায়, বাংলাদেশ-মায়ানমারের সমুদ্রসীমা নিয়ে বিরোধ ছিল বহুদিন ধরে। কিন্তু সম্প্রতি আন্তর্জাতিক আদালত বিষয়টি সমাধান করে একটি স্থায়ী নির্দেশনা প্রদান করে, যা উভয় দেশের মধ্যে শান্তি স্থাপনের মধ্যদিয়ে যথাযথ ভূমিকা পালনের বিষয়টি স্পষ্ট হয়েছে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উক্ত প্রতিষ্ঠান কী দায়িত্ব পালনে যথাযথ ভুমিকা পালন করেছিল? পাঠ্যবই…
উদ্দীপক
বরিশাল সরকারি মহিলা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর