উক্ত সংস্থাটি পরিচালনার ক্ষেত্রে বৃহৎ রাষ্ট্রসমূহ অন্তরায় নাকি সহায়ক হিসেবে ভূমিকা পালন করে? তোমার যুক্তি প্রদর্শন কর।
উত্তর: জাতিসংঘ পরিচালনায় বৃহৎ রাষ্ট্রসমূহ অন্তরায়। জাতিসংঘ ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে। জাতিসংঘের সদস্য রাষ্ট্রের সংখ্যা ১৯৩ টি। বৃহৎ রাষ্ট্রগুলো জাতিসংঘের সবচেয়ে বড় ভূমিকা রাখে। কিন্তু নিজেদের প্রভাব, কর্তৃত্ব, ক্ষমতা ইত্যাদি ধরে রাখার জন্য রাজনীতিতে কোনো বৃহৎ রাষ্ট্রই পিছিয়ে থাকতে চায় নি। এর প্রমান পাওয়া যায় নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী সদস্য রাষ্ট্রে। ১৯৭১ সালে রাশিয়া ভেটো দিয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অন্য রাষ্ট্রের হস্তক্ষেপ থেকে মুক্ত রেখেছিল। জাতিসংঘ গঠিত হওয়ার পর পৃথিবী দুটি শিবিরে বিভক্ত হয়েছিল। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও আরেকদিকে রাশিয়া। গ্রিসের সমস্যার পেছনে মার্কিন ও ব্রিটিশদের জড়িত থাকার বিষয়টি দীর্ঘদিন আলোচিত হয়েছে। ফিলিস্তিনিদের সমস্যাটি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরাইলের ঘনিষ্ঠ যোগাযোগের কারণে এখন ও সমাধান করা সম্ভব হয় নি।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উক্ত সংস্থাটি পরিচালনার ক্ষেত্রে বৃহৎ রাষ্ট্রসমূহ অন্তরায় নাকি সহায়…
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর