উদ্দীপকে বর্ণিত আন্তর্জাতিক সংগঠন তৈরিতে কোন কোন দেশের ভূমিকা রয়েছে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত আন্তর্জাতিক সংগঠনটি হলো জাতিসংঘ। উক্ত সংগঠন তৈরিতে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, রাশিয়া, চীনের ভূমিকা রয়েছে। ১৯৪১ সালের ১৪ আগস্ট ব্রিটিশ প্রধানমন্ত্রী উইন্সটন চার্চিল এবং মার্কিন প্রেসিডেন্ট থিওডর রুজভেল্ট এর মধ্যে অনুষ্ঠিত হয় আটলান্টিক সম্মেলন। ১৯৪২ সালে ওয়াশিংটনে অনুষ্ঠিত হয় ২৬ টি দেশের প্রতিনিধিদের নিয়ে আরেকটি সম্মেলন। ১৯৪৪ সালে ডাম্বারটন অক্স সম্মেলন হয় ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, এবং সোভিয়েত রাশিয়া ও চীন সমবেত হয়ে। আন্তজার্তিক প্রতিষ্ঠান গঠনের জন্য বিভিন্ন প্রস্তাব গ্রহণ করে। ১৯৪৫ সালে ইয়াল্টা বৈঠকে ডাম্বারটন অক্স প্রস্তাব তিন রাষ্ট্রপ্রধান গ্রহণ করেন। পরবর্তী সম্মেলনের স্থান সানফ্রান্সিসকোতে অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহিত হয়। ১৯৪৫ সালের এপ্রিলে সানফ্রান্সিসকোতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে ৪৬ টি রাষ্ট্রের প্রতিনিধি যোগদান করে। পরবর্তী সময় আরও ৪টি দেশ যোগদান করলে জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য সংখ্যা দাঁড়ায় ৫০। ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘের চূড়ান্ত প্রতিষ্ঠা লাভ করে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত আন্তর্জাতিক সংগঠন তৈরিতে কোন কোন দেশের ভূমিকা রয়েছে…
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর