উদ্দীপকে বর্ণিত আন্তর্জাতিক প্রতিষ্ঠানে বাংলাদেশ শান্তিরক্ষী বাহিনীর ভূমিকা বর্ণনা করো ।
উত্তর: উদ্দীপকে বর্ণিত আন্তর্জাতিক প্রতিষ্ঠান অর্থাৎ জাতিসংঘে বাংলাদেশ শান্তিরক্ষী বাহিনীর ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। বাংলাদেশ জাতিসংঘের আমন্ত্রণে শান্তিরক্ষী বাহিনীতে বিভিন্ন দেশের ন্যায় সৈন্য প্রেরণ করে থাকে। এসব সৈনিকেরা নিজেদের জীবন দিয়ে হলেও শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করে। অনেক সদস্যই বিভিন্ন রকম দুর্ঘটনা ও যুদ্ধে প্রাণ হারায়। জাতিসংঘের শান্তি রক্ষা মিশনগুলোতে বাংলাদেশের অবদান ঈর্ষণীয়। বর্তমানে প্রায় এগারো হাজারেরও বেশি বাংলাদেশি সৈন্য বিশ্বের ১১টি দেশে জাতিসংঘের অধীনে শান্তি প্রতিষ্ঠার কাজ করে যাচ্ছে। আফ্রিকার দেশগুলোতে বাংলাদেশি সৈন্যদের অভূতপূর্ব সাফল্য সারা বিশ্বে বাংলাদেশের গ্রহণযোগ্যতাকে অনেক বৃদ্ধি করেছে। বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার মডেল এবং শান্তিপ্রিয় জাতি হিসেবে বাংলাদেশ পরিচিতি পেয়েছে। উদ্দীপকে দেখা যায়, বাংলাদেশ সশস্ত্রবাহিনীতে কর্মরত রহিম আফ্রিকার একটি যুদ্ধবিদ্ধস্ত দেশে আন্তর্জাতিক সংস্থার আমন্ত্রণে যায় এবং সেখানকার বিদ্রোহী গোষ্ঠীর গুলিতে নিহত হয়, রহিম যে আন্তর্জাতিক সংস্থার আমন্ত্রণে আফ্রিকায় যায় তা জাতিসংঘ এবং জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশের ভূমিকা প্রশংসনীয় ।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত আন্তর্জাতিক প্রতিষ্ঠানে বাংলাদেশ শান্তিরক্ষী বাহিনী…
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর