আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় উক্ত সংগঠনটির সাফল্য ও ব্যর্থতা মূল্যায়ন করো ।
উত্তর: উদ্দীপকে একটি আন্তর্জাতিক সংগঠনের কথা বলা হয়েছে যার মাধ্যমে আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনের কার্যক্রম পরিচালিত হয়। উদ্দীপকে উল্লেখিত উক্ত সংগঠন মূলত জাতিসংঘ। কেননা জাতিসংঘের অধীনেই আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনের কার্যক্রম পরিচালিত হয় । বিশ্বশান্তি রক্ষায় উক্ত সংগঠন তথা নিরাপত্তা পরিষদ বা বৃহদর্থে জাতিসংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। তবে বিভিন্ন ক্ষেত্রে সংগঠনটি কিছুটা ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলেও আমি মনে করি। প্রতিষ্ঠার পর থেকেই জাতিসংঘ বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা হিসেবে বিশ্বশান্তি রক্ষায় কাজ করে আসছে। বিশ্বের কোথাও যুদ্ধ, সামরিক সংঘাত বা উত্তেজনার সৃষ্টি হলে জাতিসংঘ তা বন্ধ করার উদ্যোগ নেয় । কখনও কখনও যুদ্ধ বন্ধের লক্ষ্যে বা যুদ্ধের পর ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য জাতিসংঘ তার শান্তিরক্ষী বাহিনীকেও সংঘাতপূর্ণ এলাকায় পাঠায় এছাড়াও বিশ্ব থেকে ক্ষুধা, দারিদ্র্য ও নিরক্ষরতা দূর করা, মানবাধিকার প্রতিষ্ঠা, পরিবেশ দূষণজনিত সমস্যা মোকাবিলা, জনসংখ্যা বিস্ফোরণ রোধ, নারী ও শিশু অধিকার প্রতিষ্ঠা ইত্যাদি বিষয়ে কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে জাতিসংঘ আর্থ-সামাজিক অগ্রগতি অর্জনের মাধ্যমে পরোক্ষভাবেও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অবদান রাখছে। উপরে আলোচিত সফলতাগুলোর পাশাপাশি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ কিছু ক্ষেত্রে ব্যর্থতারও পরিচয় দিয়েছে। নানা হস্তক্ষেপ ও সীমাবদ্ধতায় অনেক সংকট নিরসনে জাতিসংঘ তেমন ভূমিকা রাখতে পারছে না। মানবাধিকার রক্ষায় ব্যর্থতা, বর্ণবাদ ও জাতিগত দাঙ্গা নিরসনে ব্যর্থতা, মধ্যপ্রাচ্যে মার্কিন আগ্রাসন, নিরস্ত্রীকরণ ও পারমাণবিক অস্ত্ররোধে ব্যর্থতা, সম্প্রতি রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধে ব্যর্থতা ইত্যাদি জাতিসংঘের ব্যর্থতাগুলোর পরিচায়ক হয়ে দাঁড়িয়েছে। পরিশেষে বলা যায়, বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়। তবে বৃহৎ শক্তিগুলোর প্রাধান্যসহ বিভিন্ন কারণে সাম্প্রতিক বছরগুলোতে জাতিসংঘের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় উক্ত সংগঠনটির সাফল্য ও ব্যর্…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর