উদ্দীপকে উল্লিখিত সংগঠনের সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন আন্তর্জাতিক সংগঠনের মিল রয়েছে? ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সংগঠনের সাথে আমার পঠিত আন্তর্জাতিক সংগঠন জাতিসংঘের মিল রয়েছে। বিশ্বকে যুদ্ধের ভয়াবহতা থেকে রক্ষার্থে দ্বিতীয় বিশ্বযুত্তোরকালে গঠিত হয় জাতিসংঘ । বিশ্বশান্তি রক্ষায় এ সংগঠনটির কার্যক্রমের মধ্যে অন্যতম হলো শান্তিরক্ষা মিশন। বাংলাদেশ জাতিসংঘের আমন্ত্রণে শান্তিরক্ষী বাহিনীতে বিভিন্ন দেশের ন্যায় সৈন্য প্রেরণ করে থাকে। এসব সৈনিকেরা নিজেদের জীবন দিয়ে হলেও শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করে। অনেক সদস্যই বিভিন্ন রকম দুর্ঘটনা ও যুদ্ধে প্রাণ হারায়। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনগুলোতে বাংলাদেশের অবদান ঈর্ষণীয়। বর্তমানে প্রায় এগারো হাজারেরও বেশি বাংলাদেশি সৈন্য বিশ্বের ১১টি দেশে জাতিসংঘের অধীনে শান্তি প্রতিষ্ঠার কাজ করে যাচ্ছে। আফ্রিকার দেশগুলোতে বাংলাদেশি সৈন্যদের অভূতপূর্ব সাফল্য সারা বিশ্বে বাংলাদেশের গ্রহণযোগ্যতাকে অনেক বৃদ্ধি করেছে। বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার মডেল এবং শান্তিপ্রিয় জাতি হিসেবে বাংলাদেশ পরিচিতি পেয়েছে। উদ্দীপকে দেখা যায়, সমগ্র বিশ্বে শান্তিরক্ষাকারী U-নামক সংস্থার শান্তিরক্ষা মিশনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে বাংলাদেশ সুনাম অর্জন করে চলেছে । এখানে U নামক সংস্থার সাথে মূলত জাতিসংঘেরই মিল রয়েছে। কেননা বিশ্বব্যাপী শান্তিরক্ষা মিশন মূলত জাতিসংঘই পরিচালনা করে থাকে ।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সংগঠনের সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন আন্তর্জাতিক …
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর