উক্ত যুদ্ধের ফলাফল আলোচনা কর।
উত্তর: দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল ছিল সুদূরপ্রসারী।পুরো বিশ্বকে এর ফলাফল ভোগ করতে হয়েছে। • পুঁজিবাদ ও সমাজতন্ত্রের বিকাশ: ২য় বিশ্বযুদ্ধের অবসানের পর বিশ্ব রাজনীতিতে যে সুদূরপ্রসারী ফলাফল লক্ষ্য করা যায় তার মধ্যে অন্যতম ছিল পুঁজিবাদ ও সমাজতন্ত্রবাদের বিকাশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সারা পৃথিবী সমাজতান্ত্রিক দেশ ও পুঁজিবাদী দেশ এই দুই ভাগে বিভক্ত হয়ে যায়। পশ্চিম ইউরোপে যুক্তরাষ্ট্রে পুঁজিবাদের বিকাশ ঘটে এবং আবার অন্যদিকে পূর্ব ইউরোপে সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে সমাজতন্ত্র বিকাশ লাভ করে। • অক্ষশক্তির প্রাধান্য হ্রাস: দ্বিতীয় বিশ্ব যুদ্ধের প্রাককালে ইতালি, জার্মানি ও জাপান অর্থাৎ অক্ষশক্তি যে প্রাধান্য অর্জন করেছিল, যুদ্ধের ফলে তার অবসান ঘটে। • ৩য় বিশ্বের উদ্ভব: ২য় বিশ্বযুদ্ধের পর ইংল্যান্ড, ফ্রান্সের মতো শক্তিগুলো দূর্বল হয়ে যায়। ফলে উপনিবেশ গুলোতে জনজাগরণ ঘটে। এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার এই দেশগুলো নিয়ে ৩য় বিশ্বের উদ্ভব হয়। • স্নায়ু যুদ্ধের সূচনা: বিশ্ব পুঁজিবাদ ও সমাজতন্ত্রে বিভক্ত হওয়ার পর স্নায়ুযুদ্ধের সূচনা হয়। • জাতিসংঘ প্রতিষ্ঠা: ১৯৪১ সালে মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল আটলান্টিক সনদ স্বাক্ষর করে। পরবর্তীতে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উক্ত যুদ্ধের ফলাফল আলোচনা কর।
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর