উদ্দীপকে তোমার পাঠ্যবইয়ের কোন যুদ্ধের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে আমার পাঠ্যবইয়ের দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা বলা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানবসভ্যতার ইতিহাসে এ যাবৎকাল পর্যন্ত সংগঠিত সর্ববৃহৎ ও সবচেয়ে ভয়াবহ যুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয় ১৯৩৯ সালে জার্মান কর্তৃক পোল্যান্ড আক্রমণের মাধ্যমে। তৎকালীন বিশ্বে সফল পরাশক্তি এবং বেশিরভাগ রাষ্ট্রই এই যুদ্ধে জড়িয়ে পড়ে এবং দুইটি বিপরীত সামরিক জোটের সৃষ্টি হয়। মিত্রশক্তি আর অক্ষশক্তি। মিত্রশক্তিতে ছিল ইংল্যান্ড, আমেরিকা ও ফ্রান্স এবং অক্ষশক্তিতে ছিল জার্মান ,ইতালি ও জাপান। প্রথম বিশ্বযুদ্ধের পর ভার্সাই চুক্তি জার্মানিকে জোর করে ব্যাপক ক্ষতিপূরণ দিতে বাধ্য করে। এতে করে জার্মানির অর্থনৈতিক ও সামাজিক কাঠামো ব্যাহত হয়। এই ক্ষতিপূরণের দায় জার্মান মেনে নিতে পারেনি। যার ফলে হিটলারের নাৎসি বাহিনীর ক্ষমতা দখলের পর জনগণকে উদ্বুদ্ধ করে যুদ্ধের জন্য এবং ১৯৩৯ সালে পোল্যান্ড আক্রমণ করে ও অধিকার করে। এর পরিপ্রেক্ষিতে ইংল্যান্ড ও ফ্রান্স যুদ্ধে জড়িয়ে পড়ে। মিত্রশক্তিতে যোগ দেয় আমেরিকা এবং অক্ষশক্তিতে যোগ দেয় জাপান। শুরু হয় দ্বিতীয় মহাযুদ্ধ। যা ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে তোমার পাঠ্যবইয়ের কোন যুদ্ধের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর