উদ্দীপকে উল্লিখিত বর্ণনায় কোন সংগঠনের কথা বলা হয়েছে? উক্ত সংগঠনের পরিষদগুলো সম্পর্কে আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বর্ণনায় জাতিসংঘের কথা বলা হয়েছে। জাতিসংঘের পরিষদগুলো আলোচ্য: ১৯৪১ সালের আটলান্টিক সনদ অনুযায়ী ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। এর মোট পরিষদ ৬ টি।যথা:- • সাধারণ পরিষদ: জাতিসংঘের সকল সদস্য এই সাধারণ পরিষদের সদস্য। প্রতিবছর সেপ্টেম্বর মাসে এই পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। • নিরাপত্তা পরিষদ: নিরাপত্তা পরিষদ জাতিসংঘের ৬টি পরিষদের মধ্যে অন্যতম। ১৫ টি সদস্য নিয়ে এই পরিষদ গঠিত। এর মধ্যে ১০ টি অস্থায়ী সদস্য এবং ৫ টি স্থায়ী সদস্য। স্থায়ী সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে রয়েছে আমেরিকা, ব্রিটেন, চীন, রাশিয়া, ফ্রান্স। • অর্থনৈতিক ও সামাজিক পরিষদঃ এটি জাতিসংঘের একটি প্রধান অঙ্গসংস্থা।এর ৫৪ টি সদস্য রয়েছে। এটি প্রত্যেক বছরের জুলাই মাসে অধিবেশন করে থাকে। এই পরিষদে আন্তর্জাতিক অর্থনৈতিক ও সামাজিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। • সচিবালয়: এটি জাতিসংঘের প্রশাসনিক বিভাগ হিসেবে পরিচিত। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের কার্যক্রম সংবলিত প্রতিবেদন করে সচিবালয়। • আন্তর্জাতিক আদালত: জাতিসংঘভুক্ত দেশগুলোর আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি করে আন্তর্জাতিক আদালত। এর সদরদপ্তর নেদারল্যান্ডের হেগ শহরে। • অছি পরিষদঃ আত্মনিয়ন্ত্রণাধিকার বঞ্চিত যে সমস্ত অঞ্চলের রক্ষণাবেক্ষণের দায়িত্ব জাতিসংঘের, তাদের রক্ষণাবেক্ষণ করে অছি পরিষদ। যাতে ঐ অঞ্চলগুলো দ্রুত আত্মনিয়ন্ত্রণ ও স্বাধীনতা অর্জন করতে পারে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বর্ণনায় কোন সংগঠনের কথা বলা হয়েছে? উক্ত সংগঠনের প…
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর